somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু সেই তো নড়ুন খসালি তবে কেন লোক হাসালি!

০৩ রা জুন, ২০১২ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অসারের তর্জন গর্জন সার! উত্তেজনার বশে সুন্দর লাগবে বলে নাকে একটা বিশাল নড়ুন দিয়েছিল সামু। যেখানে যেত সবাই শুধু ঐ নড়ুনের কথা বলত। বাহ এইবার সামুকে খুব মানিয়েছে। দেখেছ তার নতুন নড়ুনটা! এক গ্যাম্বলার তথা সর্বনাশার সাথে আরেক গালিভাষী ব্লগারযুক্ত হয়ে স্টিকি পোস্টের সিরিজ। সাথে (নন-)টেকি মুকসুদ্দী ব্লগারের টান টান উত্তেজনার গোয়েন্দা কাহিনী। বাজারে বেশ কাটতি হয়েছে। তদন্তকমিটি দুজনের অবশ্য বাগাড়ম্বরও দেখলাম না, কর্মকান্ডও দেখলাম না, না গর্জাল না বর্ষাল।

কিন্তু এই নতুন নড়ুনটা বেশ জ্বালার, টের পেত শুধুই সামু নিজে। এত বড় বিশ্রী নড়ুন। নাকে টানা ব্যথা দিয়ে যাচ্ছে। নাকের মাংশের যেখানে ঢুকেছে বেশ লাল দগদগে ঘা হয়ে গিয়েছ, তারপর চেহারার উপরে সারাক্ষন এই বিশাল জিনিস নিয়ে আর কত টেকা যায়। কিন্তু লোকলাজে নামাতে পারছিলনা সামু। নামালেও কিছু একটা রাখতে হবে সেখানে না হলে লোকে চিনবে কি করে। সবাই যে এখন নড়ুন যুক্ত সামুকেই চিনে। তাই ঠিক হল নড়ুন নামিয়ে একটা কিছু লাগায়ে রাখতে হবে দুই দিন, তারপর আলপটকা খুলে ফেললেই কেল্লাফতে। লোকলাজ আর সৌন্দর্যের বলি হারি যাই।

প্রথম আপডেটের নামে তাই আসল গালিভাষীর একখানা তদন্ত অাপডেট। তারপর মিটিংয়ের নোটিশ। তারপর মিটিংয়ে সিদ্ধান্ত অামরা ব্যর্থ হয়েছি। যেটাই ছিল আমাদের গন্তব্য। মাঝখানে এই যে আদানপ্রদান হল মতামতের, সচেতনতার বা হিটের সেগুলোই বা কম কি। প্রাপ্তি তো আর কম নেই। তবে চারিপাশে এখনও শোক ও মাতম চলছে। প্রত্যেক পরাজয়ের পরে যেমন গুমড়ে গুমড়ে মরার একটা ব্যাপার থাকে। অবশ্য গুমড়ে মরছে শুধুই নাদান সাধারণ কিছু ব্লগার। যারা বাস্তব জীবনে কেমন তা জানিনা, কিন্তু ব্লগে হাতি ঘোড়া মারে।

পুরো সিরিজে লক্ষ্য করলাম, গোয়েন্দা আর গালিভাষীর কেমন একটা জোড়ি রয়েছে। গ্রামের মাতব্বের পাশে যেমন একজন থাকে তাকে বাতাস করে, ঠিক তেমনই কিছু পোস্টে লক্ষ্য করেছিলাম গোয়েন্দার পাশে থাকত গালিভাষী। এবারও তাই। প্রথমে গোয়েন্দার পোস্ট আসল, তারপরই সামুর পক্ষে অন্তর্ভুক্ত হল গালিভাষী। দুজনের রাজনীতি ভিন্ন ধরনের কিন্তু এই মানিক জোড়ের রহস্য কী? একটা ভেদ হয়তো কখনও হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৪২
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×