বাদুড় কেন উল্টা হয়ে ঝুলে থাক...
২৬ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাদুড় সব ব্যাপারেই একটু ব্যতিক্রমী। এরা একমাত্র স্তন্যপায়ী প্রাণী, যারা উড়তে পারে। রাতে এরা খাবারের সন্ধানে উড়ে বেড়ায়, আর দিনের বেলায় গাছের ডালে উল্টা হয়ে ঘুমায়। বিচিত্র ব্যাপার। মানুষ যদি গাছের ডালে ঝুলতে চায়, তাহলে বেশ কষ্টে মুঠো করে ডাল ধরতে হয়। এ জন্য শুধু কবজির পেশিগুলোই নয়, কাঁধ ও বাহুর সমস্ত পেশি ফুলে ওঠে। বেশ শক্তি ব্যয় করতে হয়। তাই মানুষের পক্ষে ঝুলন্ত অবস্থায় ঘুমানো সম্ভব নয়। কিন্তু বাদুড়ের বেলায় ঠিক উল্টো ব্যাপার ঘটে। ঘুমানোর মতো জুতসই গাছের ডাল পেলেই থাবা প্রসারিত করে, আর নখগুলো দিয়ে ডাল আঁকড়ে ধরে ঝুলে পড়ে। এ সময় এরা পায়ের পেশি সংকুচিত না করে বরং শিথিল করে দেয়। শরীরের ওপরের অংশের ওজন তার নখগুলোকে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে। তখন ঝুলে থাকার জন্য তার আর বাড়তি শক্তি ব্যয় করতে হয় না। আঁকড়ে ধরা নখ সহজে খোলে না। উল্টা হয়ে ঝুলে শরীরের ভার ছেড়ে দিতে পারে বলেই বাদুড় ওই ভঙ্গিতে ঘুমায়।
এখানে দেখুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন