নির্ঝর ছিল সব আকাশের পরে,
নির্জলা খন্ডিত বাতাসের তরে...
উড়ু উড়ু মেঘ হয়ে শুধু উড়ে চলা,
বাতাসের দোল খেয়ে কেন কথা বলা।
ঘন কেশ বাধা লেস বিজলির বেশে,
গুড়গুড় ঝলসানো এই কোন দেশে।
একধারে বর্ষন একি বরিষন,
জলে ভিজে একাকার শীতে কনকন।
নীল হই অবশেষে আমি নির্মল,
মেঘ মেঘ দল বেধে দূর দেশে চল।
একরাশ দু্ঃখের কত বর্ষন
কষ্টের একি ছোয়া ঐ রুপলি ক্ষন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

