somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

অগ্রহণযোগ্য অসভ্য আচরণ

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার নীল-সাধুর একটি সামান্য খোঁচা বা বিরক্তিমুলক কমেন্টের প্রেক্ষিতে দেখলাম ব্লগার গোফরান ব্লগার নীল সাধু ভাইকে ''তুমি তুমি'' করে বলা শুরু করেছেন।
আরো প্রচণ্ড আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে, তাঁকে আরো বলা হয়েছে - তিনি নাকি ব্লগ টিম বা মডারেটর বা ব্লগের সাথে "কি সব হেন তেন" করার কারণে তিনি নাকি নেতা হয়েছেন।


সামহোয়্যারইন ব্লগে প্রায় এক যুগের কাছাকাছি সময় ধরে মডারেটর হিসাবে কাজ করছি। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন - ব্যক্তি আমি আর কাজের ক্ষেত্রে আমি দুটো ভিন্ন মানুষ। আমার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা কেউ না মানলে আমার চোখে পড়া মাত্রই আমি সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি।


আমাকে প্রচুর মানুষ ইনবক্সে অনেক ঘটনায়ই জানায় এবং তাঁদের পছন্দ অনুসারে ব্যবস্থা নিতে বলে। কিন্তু আমি যেটা নিয়ম এবং যা সঠিক সেই ব্যবস্থাই গ্রহণ করি। অনেক সময় এই কারণে অনেকেই আমার উপর রাগ করেন। কিন্তু এখানে আমার কিছু করণীয় নেই। সেখানে এই ধরনের একটি কথা বলার অর্থ ব্লগ এবং ব্লগ টিম তো বটেই ব্যক্তিগতভাবে আমাকেও প্রচণ্ড অসম্মান করা। আর ব্লগার নীল সাধু ভাই কে বা কি বা ব্লগের সাথে তাঁর কি সম্পর্ক সেটা পরের হিসাব।

মতের সামান্য অমিল হলেই তুমি, তুই তুকারি করতে হবে?
আপনার মতামতের কঠোর সমালোচনা করলেই আরেকজন মানুষ তিনি বিএনপি, জামাত শিবির ও দেশ বিরোধী চেতনার অংশ হয়ে যাবেন?

ব্লগে আমিও যদি কোন অন্যায় আচরণ করি, সেটার জবাবদিহিতার জায়গা আছে। ফলে ব্লগার নীল সাধু বা অন্য কেউ যদি কোন অন্যায় করেন, সেই বিষয়ে অভিযোগ জানান তারপর দেখুন আমরা কি ব্যবস্থা গ্রহণ করি।


দীর্ঘদিন ধরে এই ধরনের একটি অভ্যাস আমি ব্লগার গোফরানের মধ্যে লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য। তিনি সহজ সরল হোক বা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক এই ধরনের আচরণ কোনভাবেই গ্রহণ যোগ্য হবে না। যদি কেউ মনে করেন তিনি এই ধরনের আচরণের উপর ভিত্তি করেই ব্লগিং করে যাবেন - সেটা ভুল ধারনা।

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬
৫৩টি মন্তব্য ১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×