ছেলেবেলায় এরকম গল্প অনেক শুনতাম যে কোলের শিশুদের নাকি ছেলেধরারা চুরি করে নিয়ে যেত। তারপর তাদেরকে বড় হাড়ির মধ্যে রেখে বড় করা হতো, যেন তাদের শিরদাঁড়া কখনোই সোজা হওয়ার সুযোগ না পায় এবং তাদেরকে যেন তাদের এই কুণ্ডুলি পাকানো শিরদারা দ্বারা নিয়ে আমৃত্যু ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করতে হয়।
বাস্তবতা এই যে আমাদের মাদ্রাসা সমূহে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয় না এবং জাতীয় সংগীতও গাওয়া হয় না। এভাবেই ইসলাম ধর্মের দোহাই দিয়ে সুপরিকল্পিত ভাবে বাংলাদেশ নামক দেশটির বিষয় যে গুরুতর বা মৌলিক তা থেকে শৈশবেই এদেরকে de-conditioned বা desensitized করা হয়। তার মানে এই কোমলমতি শিশু বা চারাগাছ গুলোর শিরদারা সোজা হয়ে বেড়ে ওঠার জন্য যেএকটা সোজা ও শক্তপোক্ত কঞ্চির (education) মতো অবলম্বন দিয়ে দেওয়া দরকার ছিল তা না করে তার পরিবর্তে এই চারা গাছগুলোকে রাখা হয় আঁকাবাঁকা ফ্রেমের (indoctrination যা তাঁকে এই শিক্ষাই দেয় যে, “বাংলাদেশ হলো ৭১ এ স্রেফ ভারতের ষড়যন্ত্রের ফলাফল”) মধ্যে যেন সে আর কোনোভাবেই সোজাভাবে বাড়তে না পারে। সে সেখানে অল্প বয়স থেকে শেখে কিভাবে গামছা পেতে লিল্লার টাকা সংগ্রহ করতে হয়, সে সেখানে শেখে কিভাবে হন্যে হয়ে বাড়ি বাড়ি ঘুরে কুরবানীর চামড়া সংগ্রহ করা নিশ্চিত করতে হয়, কিভাবে বিকারহীন ভাবে ভিক্ষা করতে হয়। যদিও আম জনতাকে এরা বুঝ দেয় যে এসব নাকি ভিক্ষা নয়, সদকায়ে জারিয়া। এই সব প্রক্রিয়ায় জীবনের শুরু থেকেই তাদের মনস্তত্ব যেন বিকৃতভাবে গড়ে ওঠে, সেটাই নিশ্চিত করা হয় মাদ্রাসার মাধ্যমে।
দুর্ভাগ্যজনকভাবে ৭৫ বা ১ কোটির মতো মাদ্রাসা শিক্ষার্থী এরকম কুণ্ডলী পাকানো বিকলাঙ্গ বুদ্ধিবৃত্তিক মনস্তত্ত্ব নিয়েই বেড়ে উঠছে।
যুগপৎ একটা ভিক্ষুক শ্রেণী আর বাংলাদেশ বিরোধী জনগোষ্ঠী পাইপলাইনে প্রস্তুত।
আর কিছু না হলেও ভবিষ্যতে এরাই রূপান্তরিত হবে জঙ্গী তৌহিদী জনতায়। মব সন্ত্রাস চলমান রাখার মানব সম্পদে (নাকি মানব বোঝায়)।
খাবে জনতার লিল্লা,
কাটবে সেই জনতারই কল্লা,
এই হলো আমাদের মোল্লা..........
এটা একটা উদাহরণ মাত্র।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




