মৃত্যুর পর আত্না বেঁচে থাকে, শুধু তার শরীরের বিনাশ ঘটে, বিশ্বাস করি ধর্মের অনুসারী বলে. এই বিশ্বাসটাই এখন বড় প্রশ্ন এনে দাঁড় করেছে জীবনে, মাঝে মাঝে আজে বাজে চিন্তায় ঘুম হারাম হয়ে যায়, কেন এই প্রশ্নের জবাব জানি না, কিংবা জবাব দেওয়ার শক্তি বা সাহস নেই বলে, মনের কষ্টে হেঁটে বেড়ায়-বিরক্ত বা ক্লান্ত না হয়ে পড়া পর্যন্ত. এভাবে নানান প্রশ্ন গুলোর জন্ম হয়ে মনের গহীনে...........
খুব জানতে ইচ্ছা করছে, মৃত্যুর আগে যদি আত্না মরে যাই-বেঁচে থাকার যদি আগ্রহটা মরে যায়, কি করা উচিত তখন? পৃথিবীকে বিদায় বলা উচিত? না এতো সাহস হয়নি যে আত্নহনণ এর পথ বেঁচে নেবো, বেঁচে থাকবো স্বপ্নহীন ভাবে, কেন স্বপ্ন ছাড়া কি বেঁচে থাকা যায় না? চেষ্টা করে দেখি না- আমি পারবো না বিশ্বাস করি না, না হারা পর্যন্ত হার স্বীকার করি না...............................
নিজেকে নতুন করে জয় করার ইচ্ছা জাগছে, জীবনের মধ্য বয়সে এসে মনে হচ্ছে-এই পৃথিবীতে আমি বড়ই অচল, আমার চলাফেরা, কথা বার্তা, কিংবা স্বপ্ন গুলো বড়ই বেশি বেমানান, দেখি না কেন- নিজেকে একটু পরিবর্তন করে, কেউতো বলতে পারবে না চেষ্টা করো নি? চেষ্টা করবো নিজেকে সামাজিক হিসাবে গড়ে তুলতে, নিজের বিবেক বুদ্ধিকে একটু কম ব্যবহার করে, অন্যর মনমানসিকতা একটু বুঝার চেষ্টা করতে?
চাকরি করি কিন্তু চাকর আমি নই, চাকর হওয়ার চেষ্টা করে যাবো-আনমনে একাগ্রচিত্তে, সফল আমাকে হতে হবেই, যখন মন বলে তখন তা অবশ্যাই করা উচিত, আমার মন বলছে, চাকর হতে হবে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে হলেও চাকর হতে হবে..........
খুব একটা স্বপ্ন দেখতে ইচ্ছা করছে-
কবে আমাকে ভালোবেসে সবাই মানুষ বলবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




