ভাই?
(৬০)-
কত ভাই?
(৯০)-
কত?
(৯৫),
রাজপথ বেশ গরম ছিল কয়েকদিন, হেলে দুলে চলছিল আমাদের টাকার পাহাড়-সাথে হাসি মুখে মানুষের(?) দল, আর অতি উৎসাহে বলছিল কার কত টাকার পাহাড়, সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম, আর ভাবছিলাম, না আমরা এখনো নষ্ট হয়ে যায়নি, এক সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য যদি আমরা এতো কষ্ট করতে পারি, এতো টাকা খরচ করে কোরবানী করতে পারি-আমরাই মানুষ? মনের অগোচরে ভাবনা গুলো আঘাত হানে-সুষ্টিকর্তার প্রতি তীব্র বিশ্বাসে-
আবার তোমরাই, একদিন ছুটি দিয়ে পরের বন্ধের দিনও আমাকে সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত অবিরাম পরিশ্রম করিয়ে নাও, তোমার ব্যবসাকে টিকিয়ে রাখতে, আমি পরিশ্রম করে যায়, তোমাদের মত মানুষ না বলে-আমি পরিশ্রম করে যায়-আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে, তোমাদের চাহিদা মেঠাতে গিয়ে সন্তান নিয়ে যে কখন একটু মজা করে সময় পার করেছিলাম .................এতোক্ষণ চিন্তা করেও বের করতে পারিনি।
আমার সন্তানের ভালোবাসা থেকে আমি হারিয়ে গেছি অনেক আগে, তাদের কাছে আমি মাঝরাতের অতিথি-যে মাসের প্রথম দিকে তার জন্য হয়তো একটা চকোলেট এনে মাঝরাতে ঘুম থেকে তুলে আদর করে, তাদের আবদার শুনে বলে-আগামি মাসে-বাবা.......সেই আগামী আর আসবেনা
তোমাদের ভরা পেটের ক্ষিদা মেটাতে গিয়ে আজ আমি নাই হয়ে গেলাম, তোমাদের ব্যর্থতায় আজ আমি পরপারে, তারপরও আমি কৃতজ্ঞ, তোমরা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও নি...........
কত ভাই?
(ছাগল)-
কত?
(৫০),
কত ?
(১ লক্ষ)
বেতন আমার বাড়েনা, তার জন্য রক্ত ঝরাতে হয়, মৃত্যুতে আজ আমার মূল্য বাড়লো, তোমাদের গোমড়া মুখ থেকে আমার মায়া লাগছে, এভাবে পুড়ে মরা ঠিক হয়নি, শুধু শুধু তোমাদের টাকা গুলো নষ্ট হলো আমার মত মানুষের জন্য?
যার উত্তর কখনো হবে না?
শুধু পড়ালেখা কম বলে, আমাকে ৩০ দিন্ই চাকুরি করতে হবে, একটা মাংস খাওয়ার উৎসব হলে পরের চার শুক্রবার আমার চাকুরী করে যেতে হবে, করে যাই আর প্রতিদিন কোরবানী দিই নিজেকে সন্তানের জন্য-পরিবারের জন্য.........
আমার কোরবানীতে আমার সন্তানের কি লাভ হলো আমি জানি না- ধারণা করছি-তিন বছর পর আপনার গাড়ীর সামনে হাত বাড়িয়ে বলবে-স্যার দুইটা টাকা দেন-আপনি বিরক্ত চোখে থাকাবেন................
আর আমি দেখে বলবো-মানুষ জন্ম না দিয়ে যদি একটা পশু জন্ম দিতে পারতাম, তাহলে অন্তত কোরবানী জবা্ই হওয়ার জন্য ভালো বিক্রয় হতো..............
পুনশ্চ :
তাহলে আমার আর পশুর মধ্য পার্থক্যটা কোথায় ? আ্মিও তাদের জন্য জ্বলে পুড়ে কোরবানী হয়ে গেলাম....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




