শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাখানায় আমি খুঁজে পেয়েছি বহুকালের সাধ ছিলো, তাই কইতে কথা বাধছিলো।। ঝরাপাতাকে ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য।
[সাইজ=5]একটি পরমাদ[/সাইজ]
বহুকালের সাধ ছিলো তাই কইতে কথা বাধছিলো
দুয়ার খুলে দেখিনি- ওই একটি পরমাদ ছিলো।
যখন তুমি দাঁড়াও এসে
আন্ধারে-রোদ্দুরে ভেসে
হাসির ছটা ভুলিয়ে গেলো- ভিতরে কেউ কাঁদছিলো।
বহুকালের সাধ ছিলো, তাই কইতে কথা বাধছিলো।
ও মন দরদ দিয়েছো তায়
রাত-ভেজানো বনের লতায়
একদিনের প্রেমে প্রখর স্মরবিরহ বাদ ছিলো
দুয়ার খুলে দেখিনি, ওই একটি পরমাদ ছিলো।
ডাকাত ভালোমানুষ সেজে
আড়ালে হাত কামড়ে নিজের
রক্তচোষা এক ছাপোষার হৃদয়হরণ সাধ ছিলো।
[সাইজ=1].....................................................................চলবে[/সাইজ]
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



