আমার প্রথম [গাঢ়]ছাপা কবিতা[/গাঢ়]
১৯ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'ব্লু এন্ড গোল্ড' আমাদের কলেজের বার্ষিক ম্যাগাজিন। ঐ ম্যাগাজিনের 1999-2001 সংখ্যায় আমার একখানা কবিতা ছাপা হয়েছিলো। সেটাই আমার প্রথম ছাপা কবিতা। কবিতাখানা আমি কলেজের বাংলা মাসিক পত্রিকা 'ঢাক-ঢোল'-র জন্য দিয়েছিলাম, কিন্তু কেন জানি না সেটা বার্ষিক পত্রিকায় স্থান পেয়েছিলো। ঢাক-ঢোলে কবিতাখানা খুঁজে না পেয়ে ভীষণ মন খারাপ হয়েছিলো আমার। তবে 'ব্লু এন্ড গোল্ড' - এ সেটাকে খুঁজে পেয়ে সেই খারাপ লাগা কোথায় চলে গিয়েছিলো!
আমার কলেজের বন্ধুরা কবিতাখানা পড়ে জিজ্ঞেস করেছিলো, "কোথায় পেলি?" তাদের এ প্রশ্ন করার কারণ ছিলো; কেননা তারা জানতো আমি আবেগপ্রবণ মানুষ নই, কবিত্ব-টবিত্ব আমার দ্বারা হয় না। জবাবে তাদের বলেছিলাম, "কেন পড়ে বুঝতে পারছিস না?" তাদের দু'জন পেরেছিলো। আসলেই কবিতাটিখানায় অন্য একটি কবিতার ছোঁয়া আছে। সেই কবিতা পড়েই আমি কবিতাখানা লিখেছিলাম।
আমার সেই কবিতাখানাকে নিয়েই আজকের এই পোস্ট।
[রং=ৎবফ]বাংলা[/রং] [রং=মৎববহ]মা[/রং]
বাংলা, তুমি আমার মা
তোমার তরেই মোর ভালোবাসা।
খেয়ে তোমার অন্ন
হয়ে যাই ধন্য।
তোমার জল
হৃদয় করে সুশীতল।
তোমার কোলে শুয়ে
পরাণ আমার যায় জুড়িয়ে।
বাংলা, তুমিই আমার প্রাণ
তোমারই তরে মোর যত গান
***ধন্যবাদ নটর ডেম কলেজকে আমাকে আমারই কবিতা ছাপা অক্ষরে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫

৷
বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে
নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।
অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী
বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি।
আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান
হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।
© রফিকুল...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭

হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের...
...বাকিটুকু পড়ুন