আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুণ আকালে
নীল নীল বনভূমি ভেতরে জন্মালে
কেউ কেউ চলে যায়, চলে যেতে হয়
অবলীলাক্রমে কেউ কেউ বেছে নেয় পৃথক প্লাবন
কেউ কেউ এভাবেই রয়ে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন।
আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু কলেজে থাকাকালীন সময় এই কবিতাখানা আমায় শুনিয়েছিলো। কবিতাখানা আজও মনে গেঁথে আছে। এই কবিতাটি কার লেখা এবং এর শিরোনাম কী তা আমি জানিনা বলে উল্লেখ করতে পারিনি। কিন্তু কবিতাখানার জন্য আমার ঐ বন্ধুকে আবার অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এখনো যখনই আমাদের আড্ডা বসে, এ কবিতাখানা আবৃত্তি করি; আর তাই 'কেউ কেউ এভাবেই রয়ে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন' এই লাইনগুলো ছাড়া আড্ডাময় দিন খুঁজে পাওয়া কষ্টকর হবে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




