যে রোদ আমাকে চুমো খেয়েছিলো সুদূর মাটির ঘরে,
প্রথম বারের মতো, তার কোনো রূপান্তর নেই;
কেবল নিজেই আমি কী দ্রুত বদলে যাচ্ছি, খেই
কোথাও পাচ্ছি না খুঁজে। কোনো কোনোদিন চরাচরে
বেদনার বুক চিরে আনন্দ বেরিয়ে আসে, জন্মদিন হাসে;
হঠাৎ আয়নায় কোন্ অচেনাকে দেখে মিশে যাই দীর্ঘশ্বাসে!
কোত্থেকে একটি স্বপ্ন-বিতরণী পাখি কানে কানে
বলে যায়, পালিও না, ভগ্নকন্ঠ হলেও সাজাতে হবে পৃথিবীকে গানে
জন্মদিন হাসে
-- শামসুর রাহমান
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


