ঘুম ঘুম চোখে
দরজা খুলেই চোখ ছানাবর
হাহুতাশ করা ভোরের আলোয়
বিশ্বাসী চোখ অবিশ্বাস্য হয়;
প্রহসনের ডাক দেয়
হঠাৎই ফেরা তার এলোমোলো করে দেয় সব।
নির্ঝামেলার এক একটি দিন
উপুর হয়ে অট্টহাসে; রৌদ্রপ্রহরে প্রহৃত হয়
বলতে চেয়েও বলিবার কিছু না পেয়ে শুধুই বধিরতা
কি এমন প্রয়োজন ছিল
অবেলায় তার হঠাৎ ফেরার
একেবারেই হঠাৎ!
অবিশ্বাসী চোখ বন্ধ করি আবার
যা দেখেছি ভূলে যাবার বাসনায়
জোড় করে মনে পড়ে গেলেও আবারো
আবারো তার গলা টিপে ভো দৌড় দেই অজানায়
মনে মনে একটাই প্রশ্ন;
হঠাৎই তার ফেরার কি কোন প্রয়োজন ছিল?
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


