শিরশির বাতাসে নিভিয়ে দেয়া আলোর ম্যুরাল
সবাই ভাবিয়ে তোলে অবেলায়;
কেন জানি অজানা কোন নেশায়
লতাগুল্ম লক্ষীছাড়ে কারনহীন অকারনে
আর ছন্নছাড়া পৃথিবী আবার নতুন করে গোছানোর প্রতিক্ষা
বিকেল সন্ধ্যা রাত শেষে আবার ভোর আসবে বলে।
তারপরেও নষ্টামী ভর করে
তোপের মুখে পড়ে সদ্যজাত শিয়রে মাথা গলানো
অতৃপ্ত প্রহসনের প্রহরগুলো;
ভাবিয়ে তোলে নির্লিপ্ততায় আজন্মকালের
যত অবসরে যাওয়া সুখাভূনতিগুলো
আবারো ফিরে আসবে বলে আশান্তরীত করে
সব কিছু ভূলে যেতে গিয়েও আবার...........!
রৌদ্রদিপ্ত দিনের আলো করে শহরে
বাঁশ ঝাড়ে ঢাকা গাঁয়ের মানুষগুলো থেকে যায়
ঘুটঘুটে অন্ধকারে; কেরোসিন কুপি জ্বালিয়ে
হাদারাম গাঁধারা হাক তোলে অন্ধকার প্রহরে
আর পৃথিবী; আবার অবাক চোখে তাকায় তার আর আমার মাঝখানে।
তবু থেমে যাই চলন্ত গাড়ির ব্রেক কষে
সামনে অদেখা আঁধার আবার বদ করে শিয়র
সদ্যজাত শিয়রের প্রহম প্রহরেই বন্ধ হয়ে যায় গন্তব্য
ঘুরে ফিরে মাঝখানে এসে ক্লান্ত পথিক ঘাম ছাড়ে অজান্তে
যদি ফের বাঁচা যায় নতুন করে
যদি অন্তত আরেকটিবার........আরেকটিবার.............আরেকটিবার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


