অনেকেই বলে থাকেন বাংলা বানানের নিয়ম নাকি খুব কঠিন, মাথায় ধরে না, ভজঘট......
ব্যাপারটি কি আসলেই এরকম?
মনে হয় না।
এরজন্যে যতটুকু না দায়ি আমাদের পেপার-পত্রিকা, বই-পুস্তকের ঔদাসীন্য, তার থেকে বেশি দায়ি মনে হয় আমাদের আগ্রহ ও নিষ্ঠার অভাব, আমাদের নিজেদের ঔদাসীন্য।
নাহলে বিদেশি ভাষা শেখার জন্য আমরা যে পরিমাণ শ্রম, সময় ব্যয় করি, একটু-আধটু বিদেশি শব্দ আওড়াতে পারলে আমাদের যে গৌরব বোধ, মাতৃভাষা শুদ্ধভাবে না বলতে পেরে আমাদের কি ততটুকু ব্যথা অনুভূত হয়? কতটুকু সময় আমরা ব্যয় করি আমাদের মাতৃভাষার জন্য? অথচ এ ভাষার সম্মান রক্ষার জন্য আমাদের ভাইয়েরাই নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন।
আসলে একটু আগ্রহ, ইচ্ছা, নিষ্ঠা এবং মাতৃভাষার প্রতি মমতাই কিন্তু এ সমস্যা থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে। প্রতিদিন অন্তত ২/৪টি শব্দও যদি আমরা শুদ্ধভাবে শিখতে এবং এর যথাযথ ব্যবহার করতে পারি তবে আমাদের ভাইদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করা হবে।
দিনের ২৪ ঘন্টার মধ্যে ৫ মিনিট আমরা ব্যয় করতে পারি না আমাদের মাতৃভাষা শুদ্ধভাবে আয়ত্ত করার জন্য?
সবার জন্য শুভেচ্ছা।
(২/৩ দিন পরপর ৫টি করে অশুদ্ধ অথচ প্রচলিত এবং এর শুদ্ধ রূপ নিয়ে লেখা পোষ্ট করার আশা রাখি। ব্লগারদের ভাল লাগার উপরই এর ধারাবাহিকতা নির্ভর করছে)
অশুদ্ধ অথচ প্রচলিত----------------- শুদ্ধ
১) অগ্রসরমান --------------------- অগ্রসর
২) অধীনস্থ ------------------------- অধীন
৩) অনাথিনী ----------------------- অনাথা
৪) অশ্রুজল ------------------------ অশ্রু
৫) আধুনিকী ---------------------- আধুনিকা
সূত্রঃ বাংলা বানানের নিয়ম- মাহবুবুল হক
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


