somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাবটাইটেল

১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন মুভির ইংরেজি সাবটাইটেল থাকলে বাংলা করে নেয়া খুবই সহজ। ইন্টারনেট থেকে মুভি বা অন্য কোন ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ফাইল ফরম্যাট হচ্ছে "AVI"। এভিআই ফাইলের সাবটাইটেল ফাইলের এক্সটেনশন থাকে "SRT"। সাবটাইটেল দেখতে হলে এভিআই ও এসআরটি ফাইল দুটিকে একই ফোল্ডারে রেখে তাদের নাম এক করে দিতে হয়। নামের পুরো অংশ এক থাকতে হয়, শুধু এক্সটেনশন একটিতে এভিআই ও অন্যটিতে এসআরটি। তাহলেই এসআরটি ফাইলে লিখিত সব সাবটাইটেল সময় অনুযায়ী এভিআই ফাইলে সংযুক্ত হয়ে যায়। এসআরটি ফাইলটি আবার নোটপ্যাডের মাধ্যমে খোলা যায়। এভাবে মুভির সব কথোপকথন পড়াও যায়। সেখানে ইংরেজির বদলে বাংলা অনুবাদটি লিখে দিলেই হল, মুভিতেও বাংলা সাবটাইটেল আসতে থাকবে। কিন্তু এর জন্য পিসিতে বাংলা সেটআপ থাকতে হবে। যারা সামহোয়্যারইনব্লগে লিখেন বা পড়েন তাদের তো এই সেটআপ থাকারই কথা। না থাকরে এই ব্লগের সাইটেই নিয়মাবলী দেয়া আছে; "কোন সমস্যা" বাটনে ক্লিক করলেও পাওয়া যাবে। আর সাবটাইটেল লিখতে হবে কিন্তু নোটপ্যাডে দিয়ে খোলা এসআরটি ফাইলটির মধ্যেই। নোটপ্যাডে বাংলা লিখতে হলে প্রথমে এর ফন্ট ঠিক করতে হবে। Format --> Font এ গিয়ে বাংলা একটি ফন্ট নির্ধারণ করে দিলেই হল। বাংলা টাইপ করার জন্য তো অভ্র রয়েছেই। এছাড়াও ইউনিকোড বাংলা টাইপিং সফ্‌টওয়্যার রয়েছে যার মাধ্যমে টাইপ করা যায়। উল্লেখ্য সাবটাইটেলের এই বিষয়টি অবশ্যই ইউনিকোডে হতে হবে। এর পরও দুটি সমস্যা হতে পারে:

১. সব করার পরও দেখা গেল মুভিতে বাংলার বদলে ব্লক ব্লক আসছে। সেক্ষেত্রে ধরে নিতে হবে ঠিকমত সেভ করা হয়নি। তাই সেভ করার সময় সেভ অ্যাজ দিয়ে এনকোডিং-এর ট্যাবটিতে ইউনিকোড সিলেক্ট করতে হবে। সাধারণত ANSI সিলেক্ট করা থাকে।
২. উপরের কাজটি করার পরও যুক্তবর্ণ ঠিক মমত না আসতে পারে। সেক্ষেত্রে উইন্ডোজে ফন্টের সমস্যা ধরে নিতে হবে। সোলাইমানি লিপি ফন্টটি ভাল, একে পিসির ডিফল্ট ফন্ট হিসেবে ঠিক করা যেতে পারে। ম্যানুয়ালভাবে করার চেয়ে ওমিক্রনল্যাবের ওয়েবসাইটে দেয়া সাবটাইটেলের সফ্‌টওয়্যারটি ব্যবহার করা যেতে পারে:
Click This Link
এই ফন্ট ফিক্সারে সোলাইমানি লিপি বা অন্য কোন একটি সিলেক্ট করে ফিক্স দিলেই সব ঠিক হয়ে যাবে।

বাংলা সাবটাইটেলের এই বিষয়টি প্রথম যখন বুঝতে পারি তখন বেশ ‌উত্তেজিত হয়ে উঠেছিলাম। যে কেউ একটি এভিআই বা ডিভএক্স মুভির সাথে এসআরটি লাগিয়ে চেষ্টা করে দেখতে পারেন। opensubtitles.org নামে একটি ওয়েবসাইট আছে যাতে প্রায় সব এভিআই মুভির সাবটাইটেল তথা এসআরটি ফাইলটি পাওয়া যায়। নামিয়ে নিয়ে শুরু করে দিন।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×