somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এমন পড়ালেখা করে বড়লোক হওয়া যায় ভাললোক নয়"

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মুসলিমদের রীতি অনুযায়ী ছেলে হলে ডান কানে আযান আর বাম কানে একামত দেওয়া হয়।আর মেয়ে হলে বাম কানে আযান ডান কানে একামত দেওয়া হয়।অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এমন রীতি থাকতে পারে এই ব্যাপারে আমার কোন ধারনা নেই।
...
কিন্তু যেই রীতিই হোক তা করার সময় মুখে যা বলা হবে তাই অন্তরে থাকা চাই অন্যথায় মুখেরটার বদলে অন্তরেরটা পূরন হবে।এখন কথা হলো আমাদের দেশে কোন সন্তান হলে এই ধরনের রীতি করার সময় প্রায় সব বাবা-মায়েরা তাদের সন্তানের ভবিষ্যৎ মনে পোষন করে রাখে।
...
যেমন আমার ছেলে/মেয়ে ডাক্তার হবে,ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি ইত্যাদি।কি আজিব একটা কথা?যেই ছেলেটা/মেয়েটা মাত্র দুনিয়ায় আলো দেখে কেঁদে উঠল তার ভবিষ্যৎ বাবা-মা এখনই নির্ধারণ করে ফেলেছে।পরবর্তীতে ছেলেটাকে/মেয়েটাকে তাদের টার্গেট পূরন করতেই হবে,যেকোন পরিস্থিতিতে।যেমন আমাদের দেশের সিম কোম্পানির এস,আর গুলোকে একটা টার্গেট দিয়ে প্রতিদিন ছাড়া হয়।টার্গেট পূরন করতে না পারলে বকা শুনতে হয়।
...
ঠিক এমনই ব্যাপারটা।প্রতিনিয়ত ছেলেমেয়ের মনে ভয় কাজ করে।এটা করতে না পারলে বকা শুনতে হবে,ওটা করতে না পারলে বকা শুনতে হবে।এই ভয়ে থাকে ছেলেমেয়েগুলা।এইভাবে বড় করে লাভটা কি?ধরুন একটা পরীক্ষায় ছেলেটা/মেয়েটা খারাপ করেছে।এখন বাসা থেকে বলা হয়েছে সামনের পরীক্ষায় ভালো করতে না পারলে কঠিন শাস্তি দেওয়া হবে।এখন ছেলেটা/মেয়েটা সামনের দিকে তাকালে ভবিষ্যৎ তাকে ভয় দেখায় আর পিছে তাকালে অতীত।ছেলেটা/মেয়েটা ভবিষ্যৎ আর অতীতের মাঝখানে পিষে যাচ্ছে।
...
আজকে সকালে এক লোক আমাদের দোকানে এসে তার ছেলের ব্যাপারে দোয়া চাইছেন যে,তার ছেলে সহ ৫ জনকে ইতালি যাওয়ার সুযোগ দিচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।কি যেন একটা প্রতিযোগিতার জন্য।ভালো কথা।তারপর সে বলতে লাগলো তার ছেলেকে নাকি সে এতই গার্ড দেয় যে স্কুল থেকে বাসা আর বাসা থেকে স্কুল পর্যন্ত চালান।কোন বন্ধু নেই।কখনও বাইরে খেলতে যেতে দেয় না।অবাক করার বিষয় ছেলেটা মাত্র ৫ম শ্রেণীতে পড়ে।তার আশা ছেলে প্রতি পরীক্ষায় এ+ সহ গোল্ডেন আনবে তারপর এইখান থেকে গ্রেজুয়েড হয়ে অস্ট্রেলিয়া যাবে।
কি আজিব ব্যাপার ৫ম শ্রেণীতে পড়ুয়া ছেলের বন্ধু থাকবে না।ছেলেটা দুনিয়া চিনল কয়দিন হলো আর এখনই ওর উপর এত প্রত্যাশা?
...
আসলে কি কিছু কিছু বাবা-মা চাই এটা যে ভবিষ্যৎ আর অতীতের যাঁতাকলের মাঝখানে ছেলেটা/মেয়েটা গমের মতো গুড়ো হয়ে যাক তারপর যেই গুড়োটা বের হবে না তা দিয়ে তারা রুটি বানিয়ে খাবে।প্রতিটা হাই লেভেলের ছেলেমেয়েরা এই ভবিষ্যৎ আর বাবা মায়ের চিন্তা করে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে।বাজ্যিক দিয়ে ঠিক আছে কিন্তু ভিতর দিক দিয়ে আস্তা একটা প্রতিবন্ধী হয়ে গেছে।
...
স্কুল-ঘর,ঘর-স্কুল এই পরিক্রমার ভিতর কত যে শিক্ষার্থী তাদের জীবন দিয়ে দিয়েছে তারপরেও আমাদের দেশের মা-বাবারা তাদের ছেলে-মেয়েদের উপর প্রেশার দিতেই থাকে।ছেলে/মেয়ে গুলা বকা শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছে যে কেউ জোড়ে ডাক দিলেও মনে হয় কিছু একটা ভুল করে ফেলেছি।এমন ভাবে ছেলে/মেয়েদের গড়ে তুলে বড়লোক করা যায় ভাললোক নয়।আমার মতে এইসব ছেলে/মেয়েই বোদহয় তাদের বাবা-মাকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে।
...
লেখায়-মুহাম্মাদ আরজু
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×