মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - ৬
Click This Link
দার্জিলিং এর মানুষ জন অত্যন্ত ঠান্ডা মেজাজের। ভারত সীমান্তে হলেও বেশীরভাগ বা ৯০% জনগনকেই নেপালী মনে হয়। তবে এরকম কোন তথ্য আমার কাছে নাই। আমি তাই বলছি যা আমি দেখে এসেছি। আমার দেখায় ও বুঝায় ভুলও থাকতে পারে।
দার্জিলিং এর লোকজন নিজেদের নেপালীই মনে করে। তাদের ভবিষ্যত প্ল্যান কি তা প্রকাশ্য না। তবে বর্তমানে তারা আলাদা প্রদেশ হিসেবে স্বীকৃতি চাচ্ছে। তাদের দাবী শিলিগুড়িকে রাজধানী করে আলাদা রাজ্য করতে হবে। ভারতে সামনে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে তাদের এই দাবী দাওয়া সরব হয়েছে। কিন্তু তাদের এ দাবীকে কোন রাজনৈতাক দলই আমলে নিচ্ছে না। তবে সবাই পাহাড়ী-সমতলের ঐক্য সমুন্নত রাখতে বদ্ধ পরিকর।
দার্জিলিং এর জনতা তাদের এই অঞ্চলকে 'গোর্খাল্যান্ড' নামকরন করতে চাচ্ছে। দার্জিলিং এর দোকান, হোটেল সবর্ত্রই সাইনবোর্ডে এই নামকরন চলতেছে। এমনকি তারা নিজস্ব রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করে দিয়েছে। ব্যবসায়ী সার্টিফিকেট বা গাড়ীর লাইসেন্সও ইস্যু করছে এই জনগন। তাদের মধ্যে চাপা অসন্তোস এই এলাকার আয় কলকাতায় নিয়ে যাওয়া হয়। এই সমালোচনা দার্জিলিং এরই একজন গাড়ীচালক আমাদের জানায়। কেন্দ্র থেকে নাকি ইদানিং দার্জিলিং এর উন্নয়নে বরাদ্দ কম রাখা হয়। আগে এই অধিবাসীদের দাবী বাদ দিতে চায় সরকার। তারপর উন্নয়নের চিন্তা।
এতটুকুই আমার দেখা দার্জিলিং রাজনীতি। তবে অনেকটুকুই আমাকে বুঝিয়ে দিয়েছিল সুজন মেহেদী।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।