somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুল আর কলেজে কিছুক্ষন

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কবে এসএসসি আর এইচএসসি দিয়েছি মনেই নেই। সেই সময় সাময়িক একটা সনদপত্র তুলেছিলাম। মূল সনদপত্রটি নেয়া হয় নি। হঠাৎ বহুকাল পরে মনে হল মূল সার্টিফিকেট তুলি। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার রাতের বাসে চট্টগ্রাম যাওয়া।

আমার এসএসসি হালিশহরের গরীবে নেওয়াজ স্কুল থেকে আর এইচএসসি চট্টগ্রাম শাহীন কলেজ থেকে। সকাল ৭টায় চট্টগ্রাম নেমে প্রথমেই গেলাম শাহীন কলেজে। কারন শাহীন কলেজ সকালেই শুরু হয়। যখন পড়তাম তখন কলেজে ঢুকার সময় গেটের এয়ারফোর্সের গার্ডরা অযথা মাতব্বরী করত। তখন কিছু বলতে পারতাম না। এবার তাই রেডী ছিলাম। কিন্তু গেটে কেউ কিছু বলল না। কলেজে ঢুকেই একের পর এক দেখা মিলল কলেজের স্যার/ম্যাডামদের সাথে। আমি এমন কোন বিখ্যাত স্টুডেন্ট ছিলাম না যে তারা আমাকে মনে রাখবে। বললে হয়ত বলত হ্যা চিনেছি তুমি আমাদের এক্স স্টুডেন্ট!! তাই আমি আমার কোন পরিচয় না দিয়ে কাজ করেছি আর দূর থেকে শুধু দেখে এসেছি। ক্লাসরুমের সামনে দিয়ে গেলাম আর মনে করতে থাকলাম স্মৃতিগুলো। একসময় কতই না ভয়ে ভয়ে এই কড়িডোরে হাটতাম। আমি যখন কলেজ ছেড়েছি তখন এখনকার যারা পড়ছে, তারা ভর্তিও হয়নি। তাই তাদের এক্টিভিটি দেখে ভালই লাগল। খুব সহজেই কাজ শেষ করে গেলাম স্কুলে।

হালিশহরে বাসা থাকার কারনে গরীবে নেওয়াজ স্কুলে পড়েছি। স্কুলের স্যাররা আমার খুবই প্রিয়। তাদের অনেকেই আজও আমাকে দেখে চিনতে পারে। এদের মধ্যে ২জন স্যার আমাকে পারসোনালি বাসায় পড়াতেন। তাই আমার কাছে তাদের অবদান বা দাবী খুবই বেশী। আফসোসের কথা এই যে আমি এখন আর তাদের সামনে যাই না। কারন আমাকে নিয়ে তাদের অনেক আশা ছিল। আমি তার অর্ধেকও পূরন করতে পারি নাই। অন্য দুয়েক জন স্যার যখন আমাকে দেখে জানতে চাইল এখন কি করছি, আমি বলতে খুব দ্বিধায় পড়ে গেলাম। একটা একটা স্যার/ম্যাডামদের দেখছিলাম আর মনে পড়ছিল। আমার কাছে স্কুলের স্মৃতি অনেক বেশী। কোন স্যার কিভাবে পড়াতেন, কিভাবে মারতেন, কিভাবে কথা বলতেন তা মনে করছিলাম। আফসোস আমি আমার প্রিয় স্যারের সামনে গিয়ে সালাম দিতে পারলাম না। কতটা অপদার্থ হলে এমন দূর্ভাগ্য হয় মানুষের।

৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×