আমি বাড্ডা এলাকার নিচ তলায় থাকি। রাতে বৃষ্টি যখন তুমুল ঘুম ভেঙে বসে আছি কি হয় দেখার জন্য। আমাদের এমন অভ্যাস আছে। ইলেকট্রিকের মেইন সুইচ অফ করে ফ্লোর থেকে প্রয়োজনীয় কিছু উপরে তুললাম। তবে ফার্নিচার টানাটানি করি নাই। প্রথমে সোফার উপরে বসে থাকলাম। দেখি পানি আরও উঠছে। বৌ আর বোনকে পাঠিয়ে দিলাম পাশের এক আত্নীয় বাড়ি। খাটে বসে বসে বৃষ্টি থামার মন্ত্র পড়ছি। 'সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর'। পানি কতটা উঠেছে দেখার জন্য ফ্লোরে আলো মারলাম। দেখি ব্যাঙ গান গাচ্ছে আর পানিতে অবগাহন চলছে। সাথে সাথে ঘর ছেড়ে পালালাম। পাহাড়ার জন্য আব্বা-আম্মা থাকল।
ফযরের আগে বৃষ্টি একটু ধরে আসলে নামলাম পানি সরানোর কাজে। রাস্তায় সুয়ারেজের লাইনগুলো একটু ক্লিন করে দিতে হয়। রাস্তায় নেমে দেখি দুনিয়ার সব ময়লা আবর্জনা এমনকি গাছের ডালও ভাসছে। এই কারনে পানি নামতে পারছে না। আর এ সবই আমারই নোংরা করা। আমার ব্যবহার করা পলিথিন, আমার খাওয়া বিস্কিটের প্যাকেট, টিস্যু ইত্যাদিতে ব্লক হয়ে আছে সুয়ারেজের লাইন। আর এ কারনে কষ্ট পাচ্ছি আমি নিজেই। নিজের করা ময়লা নিজেকেই পরিষ্কার করতে হল। সকাল হতে হতে পানি নেমে গেল। কিন্তু ঘরে রেখে গেল স্মৃতি চিহ্ন। আমি পালিয়ে অফিসে চলে আসলাম। আব্বা-আম্মা সারাদিন খেটে ঘর আবার ঠিক করবেন। আর আমরা বিকেলে ফিরে আবার সব হয়ত আগের মতই দেখতে পারব।
*আমি ওয়াদা করছি পলিথিন ব্যাগ আর ব্যবহার করব না। সবাই যদিও করে, আমি অন্তত করব না।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


