ঢাকার ট্রাফিক জ্যাম যেন দিন দিন বাড়ছে। নতুন নতুন গাড়ী আসছে কিন্তু রাস্তা বাড়ছে না। কত নামে, কত ঢঙে সিটি বাস চলছে, কিন্তু তাদের নিয়ন্ত্রনের কোন ব্যবস্থা থাকছে না। এ অবস্থা থেকে মুক্তির উপায়ও নাকি খুজে পাওয়া যাচ্ছে না। কত কি করা হল। সময় পরিবর্তন, রুট পরিবর্তন, রিক্সা বন্ধ তবুও সমাধান হচ্ছে না সমস্যার। কিছু অলটারনেট ওয়ে এখানে বলছি যা দিয়ে হয়ত সমাধান হবে না। তবুও কিছুটা সাপোর্ট নিশ্চয়ই হবে।
১. স্কুল/কলেজ সকাল ৭টার মধ্যে, সরকারী অফিস ৮টায় আর বেসরকারী অফিস ৯টায় করা যেতে পারে। (জাপানে এমন আছে)
২. প্রতিটি স্কুল ও অফিসে আনা-নেওয়া করার জন্য নিজস্ব বাস থাকতে হবে। দেখা যায় স্কুলের ৫০ জন স্টুডেন্ট ৫০ টা গাড়ীতে আসে। তা না করে যদি ৫০ জন স্টুডেন্টকে ১টি বাসে আনা যায় তাতেই তো ৪৫ টা গাড়ীর স্পেস কমে। ঠিক এমনভাবে অফিসেও ব্যবস্থা করা যায়।
৩. আমরা একটু সচেতন হই। উত্তরা থেকে গাউসিয়া মার্কেটে আসা একটু কমাতে হবে বা বন্ধ করতে হবে। যদি সম্ভব হয় স্কুল/কলেজের জন্যও এতদূর আসা ঠিক হবে না।
৪. যাদের গাড়ী আছে তারা যদি ড্রাইভারকে একটু কনট্রোল করে তাহলে আরও জ্যাম কমানো যায়।
৫. সব মার্কেট শুক্রবার খোলা রাখা যায়।
৬. প্রতিটি ব্যাংক এটিএম এবং ডিপজিট বুথ করতে পারে।
এমন এরও কিছু ছোট ছোট স্টেপ নেয়া যাতে বৃহত্তর কোন সুবিধা না হলেও কিছুটা তো ভালই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


