বৃষ্টির রেখে যাওয়া স্মৃতিচিহ্ন
৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোমবার রাতের অবিরাম বৃষ্টি ফযরের আযানের সময় থেমেছে। সকালে পানিও নেমে গেছে। সকাল সকাল বাবা-মায়ের উপর সব ছেড়ে আমি অফিসে পালিয়ে আসলাম। বিকেলে গিয়ে খোজ নিলাম ক্ষয়ক্ষতির।
লিভিং রুমের ডিভানের যে মেট্রেস ছিল তা পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। কোনভাবেই তা আর ব্যবহার করা যাবে না। ভিতরের এক রুমের খাটের মেট্রেসও নষ্ট হয়েছে। ফ্রিজের কথা এখনও বলতে পারছি না। এছাড়া ড্রেসিং টেবিলের নিচের ২ ড্রয়ারের জিনিসপত্রও নষ্ট হয়েছে। রান্না ঘরের হাড়িপাতিল ফেলে দিতে হয়েছে। সাথে ড্রামের কিছু চালও। কিছু জুতা ভেসে ভেসে কোথায় যেন চলে গেছে। আর সবচেয়ে সমস্যা হল পানি নেমে যাওয়ার পর যে স্মৃতিচিহ্ন রেখে গেছে তা দূর করা। বলা বাহুল্য যে পানি ছিল সুয়ারেজের। ঘষে মেজে কিছু সাফ করা গেল। কাপড় যা কিছু ভিজেছে তা রোদের জন্য শুকানো যাচ্ছে না। ঘরে একটা গুমোট গন্ধে ভরপুর।
এই নিয়ে টিনশেড ১তলা বাসায় বেশ আছি। অর্থনৈতিক যে ক্ষতি হল তা কিভাবে এই দূর্মূল্যের বাজারে রিকভার করব ভেবে পাচ্ছি না। অন্তত মেঘলা দিন কাটলে কিছুটা শান্তি। ঘর থেকে গুমোট ভাবটা যাবে।
আপনারা সবাই ঠিক আছেন তো?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন