বক্সার মোহাম্মদ আলীর কথা কয়েকদির আগে বলেছিলাম। তিনি চান না যে তার নাম এমন জায়গায় লেখা থাকুক যেখানে অন্যরা তার নাম দেখে বিরক্ত হয়। মানুষ হিসেবে স্বাভাবিকভাবেই আমি খুব সাধারন। অসাধারন হওয়ার একটা চাপা ইচ্ছা তো আছেই। তারপরও মেনে নেই যে আমি আর আট দশ জনের মতই।
সা. ইনে লগ ইন করলেই সাইন ইন লিস্টে সবার প্রথমে আমার নাম আসে। আমার চেয়ে পুরোন ব্লগার আর নেই? আগে কয়েকজন ছিল। এখন আর তাদের দেখা যায় না। সা. ইন কর্তৃপক্ষ যারা এর উদ্ভাবক তারাও কি আমার আগে রেজিস্ট্রেশন করে নাই? অনেক অনেক ব্লগারকেই আমার আগে ব্লগিং করতে দেখেছি। এমনকি অনেকেরই ৮০০ ব্লগও হয়ে গিয়েছিল। তারা এখন কোথায়? শুধু জানি 'সমকালের গান' যে আমাকে ব্লগ চিনিয়েছিল সে এখন ব্যবসা আর পরিবার নিয়ে ব্যস্ত। বাকিরা কোথায়?
ব্লগ তো এখন শান্ত। কোন এক অস্থির কালে আমি দেখেছি ব্লগার হিসেবে আমাকে কত জনই অপছন্দ করে। কতজনই পারলে আমার পোস্টে থুথু মেরে যায়। তারা কেউ যখন সা. ইন ওপেন করে আমার নাম দেখে হয়ত বিরক্তিতে কপাল কুচকে ফেলে। এমনও হতে পারে তারা ব্লগিং বন্ধ করেও চলে যায়।
বহুদিন ধরে যা করছি তা হল সাইন ইন না করে পোস্ট পড়া। কমেন্ট করার সময় সাইন ইন করে আবার সাইন আউট হয়ে যাই। আর আমার টাইপ করতে খুব কম সময় লাগে। আমি কিছু ভেবে লিখি না। লিখতে লিখতে ভাবি। এতটুকু সময় কারও বিরক্তির উদ্রেক করতে চাই না।
যেহেতু ব্লগ ছেড়ে দেয়া প্রায় অসম্ভব আর ব্লগ কর্তৃপক্ষ সাইন ইন লিস্টে আমার নাম কেটে দেয়ার মত সময়ও ব্যয় করবে না, তাই এমন কেউ যদি থাকেন যারা আমার নাম দেখলে বিরক্ত হন, আমি সিম্পলি দু:খিত।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


