somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিফটের কিছু ম্যানার

০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন প্রায় প্রতিটা ভবনেই লিফট দেখা যায়। কিন্তু আফসোস আমরা অনেকেই লিফটের কিছু ব্যবহার জানি না। সবাই সব জানবে তা না। কিন্তু ঐ অফিসে কাজ করে এবং লিফট ব্যবহার করেও না জানাটা বোকামি। আর যে না জানার কারনে অন্যের বিরক্তি তৈরী হয় তা তো অবশ্যই শিখে নেয়া উচিৎ। এ শেখার জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোন দরকার নেই। আশপাশের কয়েকজনকে ফলো করলেই হয়।

একটি ফ্লোরে কয়েকটি লিফট থাকতে পারে। খেয়াল করতে হবে কোন লিফট আগে আসবে। যে লিফট আগে আসবে তাতে বাটন প্রেস করতে হবে। দেখা গেল ঐ বাটন কাজ করতেছে না। অর্থাৎ ঐ লিফট এই ফ্লোরে থামবে না। তখন অন্য বাটন প্রেস করতে হবে। খামাখা দুই বাটন প্রেস করে দুটো লিফটই দাড় করানোর কোন মানে হয় না।

লিফট যখন থামবে তখনই উঠে পড়ার দরকার নাই। আগে দেখে নিতে হবে লিফট উপরে উঠছে নাকি নিচে নামছে। আর অবশ্যই আগে নামতে দিতে হয়। লাইনের নিয়ম থাকুক আর না থাকুক লাইন মেনে চলবেন। অন্তত যে আপনার আগে এসেছে তাকে আগে উঠতে দিন।

লিফটে লিফটম্যান না থাকলে নিজেই ফ্লোর বাটন প্রেস করুন। অযথা অন্যকে বলে বিব্রত করা ঠিক না। আর লিফটে উঠানামা দ্রুত করলে ভাল হয়। লিফটে ঠাসাঠাসি করে দাড়াতে হয় বলে মোবাইলে কথা বলে অন্যের বিরক্ত উদ্রেক করা ঠিক না।

অনেক সময়ই দেখা যায় অনেকেই ম্যানার জানে না। মন খারাপ করবেন না। তিনি হয়ত ম্যানার জানেন না বা তার এতই ব্যস্ততা যে ম্যানার দেখানোর সুযোগ তার নেই। আপনি মেনে চলুন। কারন আপনি তো আর তার মত মূর্খ না। আমরা হয়ত দেখলাম না বা শুনলাম না যে আমরা চলে যাওয়ার পর লোকে আমাদের ম্যানারিজম নিয়ে কথা বলছে।
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×