একটা বল নিয়ে আমি আর তপু বাসার সামনে মাঠে নেমে পড়তাম। তখন তেমন আর কেউ বৃষ্টিতে ভিজত না। আমাদের মাঠের সামনে একটা ঘাসের স্লাইডিং ছিল। আমরা সেখানে স্লিপ খেতাম। সে এক অদ্ভূত আনন্দ। এখন ছেলেমেয়েরা যেমন নন্দন-ফ্যান্টাসী ওয়ার্লড গিয়ে আনন্দ করে আমরা তখন ঐ ঢালু যায়গায় তা করতাম। মাঠের পাশেই ছিল বিশাল ফযলী আম গাছ। ফুটবল দিয়ে কিক মেরে আম পারার একটা খেলায়ও খেরা যেত।
তখন একটা সিনেমা বের হয়েছিল শাবনুর-সুষ্ময়ের। নামটা মনে পড়ছে না। মাকসুদ সেখানে একটা গান গেয়েছিল 'তোমাকে দেখলে একবার'। ঐ গানটা আমরা সুষ্ময়ের নকলে গাইতাম। কারন মাঠের পাশেই ছিল আমাদের ক্লাসের এক মেয়ের বাসা আর আমার অনেকটুকু ফেসিনেশন ছিল সেই মেয়ের জন্য।
আর যদি কোন কারনে মাঠে যেতে না পারতাম তাও খারাপ লাগত না। বাসার পিছেনে ছিল বিশাল ধানক্ষেত। তার পর আবার নদী। বর্ষায় ধানক্ষেত আর নদী এক হয়ে যেত। আমরা লোকজনকে দেখতাম ভেলা নিয়ে মাছ ধরতে। আবার নৌকা নিয়ে বেড়াতে যেতে। আমরা আবার তাদের সাথে আলাপও করতাম। ধানক্ষেত আর আমাদের বাসার মাঝে বাউন্ডারী ওয়াল থাকাতে পানি বাসায় আসত না।
এখন আমরা টিনশেড একটা বাড়িতে ঢাকায় থাকি। বর্ষার ঐ আনন্দ আর পাই না। বৃষ্টি হলে বাসায় পানি উঠে। আর টিনের ফুটো দিয়ে তো পানি পড়েই।
তবুও বর্ষা মনের কোন এক গহীনে ভাল লাগে। সে কারনেই হয়ত আমার প্রোফাইল ছবিতে বর্ষা থাকে। সেখানে এক ছেলে থাকে। আমার ভাবতে ভাল লাগে ছেলেটি আমিই।
'পাগলা হাওয়া বাদল দিনে
পাগল আমার মন নেচে উঠে'
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


