somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিএনজি চালক,রাজার রাস্তা,প্রজার রাস্তা, প্রধানমন্ত্রী

২৪ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আর এজন্য পুর সিলেট নতুন ভাবে সাজানো হচ্ছে। পুরো শহর থেকে প্রত্যেক মোড় থেকে স্পীড ব্রেকার তুলে দেয়া হয়েছে। এর ফলে রাস্তাগুলো সাধারন মানুষের জন্য হয়ে পড়েছে বিপদজনক। কারন এমনিতেই আমাদের গাড়ী চালকদের অভারটেকিং প্রবনতার জন্য রাস্তাগুলো এমনিতেই ঝুঁকিপূর্ণ। শুধু স্পীড ব্রেকার না রাস্তায় সামান্য ডিফেক্ট ও মেরামত করা হচ্ছে। এটা আমাদের ভাগ্য বলতে হবে যে তার আগমন উপলক্ষে রাস্তাগুলো অন্তত মেরামত করা হচ্ছে।


কাল এক বিশেষ কাজে রুমের বাইরে বের হয়ে দেখি পুরা শহর জুড়ে মেরামতের কাজ চলছে। সিএনজিতে করে যাচ্ছিলাম একস্থানে মেরামতের কাজ দেখে সিএনজি চালক মন্তব্য করল এ দেশে সবই সম্ভব। রাজার জন্য এক রাস্তা আর প্রজার জন্য অন্য রাস্তা। ছোট বেলা থেকে জানছি যে সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশী। আর আজ জানছি রাজার সময়ের মুল্য প্রজার জীবনের চেয়ে বেশী। কারন প্রধানমন্ত্রী জাবেন বলে স্পীড ব্রেকার তুলে দেবার কারনে কি সাধারন মানুষের জীবনের ঝুকি নাহয় বাদই দিলাম আহত হাবার ঝুকিও বৃদ্ধি একটুও পায়নি।


২০০৬ সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একবার আমার বাড়ী যে উপজেলায় সেখানে গিয়েছিলেন। তার আগমন উপলক্ষে রাজবাড়ীর প্রবেশদ্বারের মত তোরণ নির্মিত হয়েছিল। আমি জানি না এই টাকাগুলো কোত্থেকে আসে। পড়ে জেনেছিলাম এক একটি তোরণ নির্মাণে ৮০ হাজার টাকা খরচ হয়েছিল। প্রায় ৫-৬ টি তোরণ তোঁ হবে নিশ্চয়। তাছাড়া তার আগমন উপলক্ষে নতুন মঞ্চ তৈরিও হয়েছিল।

এসব করতে কি টাকা লাগেনা? জনগনের দুর্ভোগ দেখা যাদের দায়িত্ব তারাই আজ জনগনের দুর্ভোগের কারণ। প্রধানমন্ত্রী আসার সময় রাস্তা যখন বন্ধ থাকবে তখন কতগুল এম্ব্যুলেন্সএ রোগী কষ্ট পাবে ভেবেছেন? স্কুলে যাবার সময় কতগুলো শিশু বিড়ম্বনার স্বীকার হবে? দৈনন্দিন জীবনযাত্রা কে থামিয়ে দিতে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করিনাই। তবে স্পীড ব্রেকার তুলে আমাদের জীবনকে হুমকির মুখে ফেলেও কিন্তু আমাদের গতিশীলতা আসবে। কি বলেন?

এসব দেখে মনে হয় আসলেই কি দেশে গনতন্ত্র বিদ্যমান ? নাকি গনতন্ত্রের মুখোশে ..................কি আমিও জানি না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×