বিয়েতে কাদা ছোড়াছুড়ি বনাম ব্লগে কাদা ছোড়াছুড়ি
০৩ রা আগস্ট, ২০০৬ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাঁচ বছর বয়সে ফুফাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। গায়ে হলুদের দিন আপুকে পুকুর পারে (গ্রামের বাড়ি) গোসল করাতে নিয়ে কি যে মজা করেছিলাম (যদিও অল্প অল্প মনে আছে)। বৃষ্টির দিন ছিল । হলুদ মাখামাখি করতে করতে আমরা একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি শুরু করলাম। সে কাদায় ছিল কাঁচা হলুদের ঘ্রাণ। সে কাদা ছোড়াছুড়িতে ছিল একটার মেয়ের নতুন জীবনের জন্য শুভ প্রার্থনা।সে কাদায় ছিল জীবনের কিছু রঙীন মুহূর্তের আনন্দোচ্ছ্বাস।
এতো বছর পর ব্লগে এসে আবার কাদা ছোড়াছুড়ি দেখছি।কথার কাদা ছোড়াছুড়ি। কেউ মহা উল্লাসে কাদা ছুড়ছে। কেউ কাদা গায়ে পরায় আঁতকে উঠে সরে যাচ্ছে।কেউ পালটা কাদা ছুড়ছে। কারো কাদার গোলাপের ঘ্রাণে মনটা ভরে যায়। কারো কাদার দুর্গন্ধে মনে হয় চলে যাই এই ব্লগ ছেড়ে শতযোজন মাইল দুরে। কিন্তু যাওয়ার সথান নেই তাই আবার ফিরে আসি এই ব্লগের ধারে.....
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৬ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার...
...বাকিটুকু পড়ুন
হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক...
...বাকিটুকু পড়ুন
ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন ,
শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো...
...বাকিটুকু পড়ুন
সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।...
...বাকিটুকু পড়ুন
তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...
শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে...
...বাকিটুকু পড়ুন