১.
মেয়ে: আব্বু, সব রূপকথার গল্পই কি 'এক যে ছিল রাজা' দিয়ে শুরু হয়?
বাবা: না রে মা। কোন কোনটা 'আমি নির্বাচিত হলে....' দিয়েও শুরু হয়।
২.
গর্বিত মা: আমার বাচ্চার বয়স এক বছর। ও আট মাস থেকেই হাঁটছে।
বিরক্ত মেহমান: তাই? তবে এত দিনে ও নিশ্চই খুব ক্লান্ত হয়ে পড়েছে।
৩.
১ম বন্ধু: জন্মদিনে চিরুনী উফার পেলে টেকো লোক কি বলবে?
২য় বন্ধু: জানি না তো, কী বলবে?
১ম বন্ধু: বলবে.... যাক ভালই হলো; জিনিসটা সারাজীবন টিকবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


