somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচ পদের ভর্তা

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ পদের ভর্তা নিয়ে হাজির হলাম আজ আমি নীলু। ভর্তা নিয়ে এক্সপেরিমেন্ট তেমন করিনি কখনো। আম্মার রেসিপিগুলো-ই শুনে এবং দেখে সেগুলো নিয়ে হাজির হলাম আজ। ;) B-)
ভর্তা নং -১: কালিজিরা
উপকরণ:
কালিজিরা : ৩/৪ চা. চামচ
পেঁয়াজ+ রসুন মোটা করে কুচি: ১ কাপ পরিমান (রসুনের পরিমান পেঁয়াজের তুলনায় বেশী হবে)
মরিচ: ঝাল যেমন খাবেন (কাঁচা, শুকনা যেটা ইচ্ছা)
আদা কুচি: ১/২ চা চামচ পরিমান
প্রণালী
২-৩ টেবিল চামচ পরিমান সয়াবিন তেল গরম করে ওতে পরিমান মত লবন দিয়ে পেঁয়াজ+রসুন কুচি, মরিচ দিয়ে ভাজুন। লাল হবেনা তবে মোটামুটি ভাজা হলে তাতে আদা কুচি দিয়ে হালকা ভাজুন। এবার কালোজিরা দিয়ে অল্পক্ষন ভেজে নামিয়ে নিয়ে মিহি করে বাটুন। হয়ে গেলো কালিজিরা ভর্তা।
পেঁয়াজ+রসুন লাল করে ভাজা যাবেনা।




ভর্তা নং-২ : চ্যাপা শুটকি
উপকরন
চ্যাপা শুটকি: ৩/৪টি
পেঁয়াজ+রসুন বাটা: ১ কাপ পরিমান (রসুন পরিমানে বেশী থাকবে)
শুকনো মরিচ বাটা: ঝাল যেমন খাবেন
তেল ৩/৪ টে. চা.
প্রণালী
শুটকী হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে রাখুন। মরিচ ও শুটকী এক সাথে বাটুন। এবার কড়াইতে তেল গরম করে ওতে পেঁয়াজ, রসুন, মরিচ ও শুটকী বাটা ঢেলে দিন। পরিমান মত লবন দিন। কিছুক্ষন কষিয়ে সামান্য পানি দিন। মাঝারি আঁচে রাখুন। পানি শুকিয়ে এলে নাড়তে থাকুন। মিশ্রনটির গা থেকে তেল ছেড়ে এলে নামিয়ে নিন চ্যাপা শুটকীর ভর্তা।
টিপস: যদি চান শুটকীর ফ্লেভার আসবে কিন্তু শুটকী মুখে লাগবে না তবে এরকম বেটে ভর্তা করবেন। আর নয়ত শুটকী পেঁয়াজ রসুন তেলে দেয়ার পরে ওটে দিয়ে খুনতী দিয়ে ভেংগে দিতে পারেন। তবে কাঁটা থাকবে এভাবে করলে।

হুবহু এরকম হয়ত হবেনা। একটু কালচে হবে রংটা।

ভর্তা নং-৩: সিম
উপকরণ
সিম: ১০-১২ টি
পেঁয়াজ কুচি: ইন্ডিয়ান বড় হলে ১টি। মাঝারি ২/৩টি
ভাজা শুকনো মরিচ: ঝাল যেমন খাবেন
সরিষার তেল: ২ টে. চা.
লবন: পরিমান মত
প্রণালী
সিম শির ফেলে বেছে ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় পানি এমন পরিমানে দেবেন যাতে সিম সেদ্ধ হয়ে যাবে কিন্তু পানি থাকবেনা। অর্থাৎ শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে।
সুম সেদ্ধ হলে পেঁয়াজ কুচি, মরিচ, লবন, তেল এক সাথে চটকে নিন। তার পর সেদ্ধ সিমগুলো দিয়ে সব উপকরন আবার এসাথে ভাল করে চটকে মেখে নিন। হয়ে গেলো সিম ভর্তা।

ভর্তা নং-৪: মসুর ডাল
উপকরণ
মুসুর ডাল: ১ কাপ
পেঁয়াজ কুচি: মাঝারি ২টি
শুকনো মরিচ টালা: ঝাল যেমন খাবেন
সরিষার তেল: ২ চা চামচ
ধনে পাতা কুচি: ২-৩ চা. চা.

প্রণালী
ডাল ধুয়ে ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন। সাথে লবন দিন পরিমান মত। ডাল না ফুটলে প্রয়োজনে আরেকটু পানি দিন। ডাল শুকনো শুকনো করে সেদ্ধ করুন। এবার মরিচ, পেঁয়াজ ও তেল এক সাথে চটকে নিন। ডাল চেখে দেখুন। প্রয়োজন হলে আরেকটু লবন দিন। এবার লবন ও ধনে পাতা পেঁয়াজ মরিচের সাথে ভাল করে চটকে নিন।
হয়ে গেলো মজাদার ডাল ভর্তা।
চরম একটা জিনিস হয় এটা। B-)


ভর্তা নং-৫: ডিম
উপকরণ
ডিম সেদ্ধ: ২টি
পেঁয়াজ কুচি: মাঝারি সাইজের ৪টি
শুকনো মরিচ টালা: ঝাল যেমন খাবেন
লবন: পরিমান মত
প্রণালী

পেঁয়াজ একটি পাত্রে রেখে ওতে এমন পরিমান সয়াবিন/সরিষার তেল দিন যাতে পেঁয়াজের সাথে তেল মাখামাখা থাকে। এবার হালকা ভেজে নিন। পেঁয়াজ এমন ভাবে ভাজবেন যাতে শুধু কাঁচা গন্ধটা যাবে। লাল হবে না কিন্তু। অর্থাৎ গরম তেলে একটু নেড়েচেড়ে পেঁয়াজ নামিয়ে নিন। এবার পেঁয়াজ ঠান্ডা হলে ওতে লবন, মরিচ ও ডিম এক সাথে চটকে নিন। হয়ে গেলো মজাদার ডিম ভর্তা।
এই ভর্তাটাও খেতে জোস হয়। :D


পোষ্টটি উৎসর্গ করা হলো জেমস বন্ড কে, যিনি কিনা ধরেই নিয়েছেন এই ভর্তার পোষ্ট আমি দেবোনা এবং ইতোমধ্যে মনে হয় আল্লাহর দরবারে আমার নামে বিচারও দেয়া হয়ে গিয়েছে ;) :P
ছবি সূত্র: গুগুল
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১
৪৯টি মন্তব্য ৪৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×