তোমার আমার নীরব মধ্যেখানে, সন্ধ্যাশীতের কুয়াশাহীন ঘোরে,
একবার সেই অন্ধ শীতের রাতে, পথ ভুলানো দিক ভুলানো চোখ মেলে
এক ভোরে...
একজন কেউ চিরটাকাল ছিল।
তোমার আমার হাতের বন্ধ ঘরে, নদীর এপার নদীর ওপার জুড়ে,
একজন কেউ উদাস তারার মতোন, চোখ হারানো মন হারানো একশ'
বছর ধরে...
একজন কেউ আবার বলে গেল
আগুনপোড়া গন্ধ যেমন ফাগুনবনে ঝরে,
তেমন ভীষণ জীবন আমার হবে;
তেমন বিশাল মরে অমর হব।
মন ডুবেছে আলোয় মরে, প্রেম হারালো মনের সমান প্রথম অন্ধকারে...
ছবি: রয় নেইচাম
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


