somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন জুড়ে হরতাল

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন জুড়ে হরতাল
ছোটবেলায় হরতাল জিনিসটাই ছিল মহা আনন্দের। হরতাল শব্দটা শুনলে বুকের ভেতরে একটা তিরতিরে মিষ্টি অনুভুতি ছড়িয়ে পরতো। হরতাল মানে ছুটি। হরতাল মানে স্কুলে যাওয়া নেই, কান ধরে উঠ বস করা নেই। নেই পিটি স্যারের সপাং সপাং বেতের বাড়ি। আহা, কী আনন্দ আকাশে বাতাসে! কি কারনে হরতাল, তাতে কার লাভ কার ক্ষতি- সে ভাবতে বয়েই যেত।

থাকতাম মুল শহর থেকে মাইল খানেক দূরে, মফস্বলে। সেখানে হরতালের তেমন কোন উত্তাপ ছিলনা। তবে শহরে এলে রোমাঞ্চকর অনুভুতি হত মাঝে মাঝে। একদিক থেকে শুনতাম স্লোগান দিতে দিতে মিছিল আসছে “দোকান পাট খুলবেনা, গাড়ির চাকা ঘুরবেনা, হরতাল হরতাল”। তারপর হঠাতই পটকার শব্দ, পুলিশের লাঠি হাতে দৌড়াদৌড়ি। যে দুয়েকটা দোকান খোলা থাকতো, ঝুপঝাপ তার সাটার নেমে যেত। কেউ ছাগল নিয়ে কেঊ সাইকেল নিয়ে সুড়সুড় করে ঢুকে যেত দোকানের ভিতরে। বাইরে সাটার বন্ধ, ভিতরে মানুষের ফিসফাস আওয়াজ। তার সাথে ছাগলের ব্যা ব্যা শব্দ। কেমন অন্য রকম উত্তেজনা, থ্রিলিং!

ইউনিভার্সিটিতে ভর্তি পরিক্ষার আগে “হরতাল” ভালই ভুগিয়েছিল। তখন চোখ বন্ধ করে মুখস্থ করতে হত বাংলা ভাষায় আসা বিদেশী শব্দ কোনটা কোন ভাষার। কিন্তু কিছুতেই মনে রাখতে পারতামনা, হরতাল শব্দটা কি তামিল, গুজরাটি নাকি তুর্কি। MCQ পদ্ধতির পরীক্ষা। তাতে option থাকে চারটি। স্বভাবতই খালি প্যাচ লেগে যেত।

বিশব্বিদ্যালয় জীবনে হরতালের অনুভুতি ছিল মিশ্র। একদিকে ছোটবেলার মত সেই ছুটির আনন্দ। হরতাল মানে ক্লাস নেই, পরীক্ষা নেই। আমাদের মত ফাকিবাজদের এইতো চাই। অন্যদিকে হরতালে দেশের ক্ষতি, দশের ক্ষতি-নিজেকে ভাবিয়ে তুলতো। খালি ভাবতাম “এভাবে আর কতকাল?”

কর্মজীবনে এসে অনুভুতি আরেক রকম। হরতাল মানে কর্মস্থলে নিরাপদে পৌছানোর শংকা। হরতাল মানে যানজটমুক্ত ঢাকা, একটানে অল্প সময়ে আরামে ঘোরাফেরা। যে পথ পাড়ি দিতে অন্য দিন লাগে দেড় দু ঘন্টা, হরতালে অনায়াসেই সে পথ পৌছে যাই ১৫-২০ মিনিটে।

বাসায় ফিরে টিভির সামনে বসলে মনটা খারাপ হয়ে যায়। পিকেটাররা কোথাও ভেংগে দিয়েছে বাস, কোথাও জ্বালিয়ে দিয়েছে দরিদ্র মানুষের এক মাত্র অবলম্বন “সিএনজি অটোরিক্সা”। কোথাও লাঠির আঘাতে নিরীহ রিকশাচালক, সিএনজিচালকের কপাল বেয়ে দরদর করে ঝরে পড়ছে রক্ত, ঘামের মত। কখনো টিভির স্ক্রিনে দেখা যায় আহত পুলিশের করুন মুখ, হাসপাতালের বেডে নির্বাক শুয়ে। পাশে বসে অসহায় চোখে মমতাময়ী স্ত্রী হাত বোলাচ্ছে মাথায়। আবার কখনো পুলিশের গুলিতে নিষ্প্রান দেহ পড়ে আছে পথের পাশে। ফিনকি দিয়ে আসা ছলাত ছলাত রক্তের স্রোত ঢেঊ খেলে যায় পিচ ঢালা পথে। আহ!

মাথায় খেলে যায় সেই পুরোনো প্রশ্ন “এভাবে আর কতকাল?”। আর কতকাল এভাবে রক্ত ঝরবে? আর কতকাল হিংস্র শ্বাপদের মত আমরা ঝাপিয়ে পড়বো একে অন্যের উপর? সে রিকশাচালক, সিএনজি দ্রাইভার, বাসের মালিক, পুলিশ, পিকেটার- সবাইতো এদেশেরই মানুষ। ক্ষমতার পালাবদলের খেলায় একের প্রতি অন্যের কী নির্মম আক্রোশ! ক্ষমতা বদলায়, বদলায় টিভির স্ক্রীনে হাস্যোজ্জল মুখের ছবি। শুধু বদলায়না এ সব মানুষের ভাগ্য, বদলায় না চিরচেনা এসব চালচিত্র।

এ যেন আমাদের নিয়তি। ক্ষমতার পালাবদলে এভাবে সাধারন মানুষ মার খাবে, মরবে। এ থেকে কোন নিস্তার নেই, নেই পরিত্রান। মনে পড়ে দাউদ হায়দারের কবিতার লাইন “জন্মই আমার আজন্মের পাপ”

মনের ভেতর প্রশ্নগুলো ঘুরপাক খায় বারেবার। এভাবে আর কতকাল? তবে কি এদেশে “জন্মই আমার আজন্মের পাপ”?

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×