somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আমজনতা ও কিছু নাটক!!!

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা-১ঃ প্রেসক্লাবের সামনে দিয়া যাইতেছিলাম গতকাল দেখলাম বিএনপির একটা মানববন্ধন চলতেছে, শান্তিপূর্ণ আন্দোলন শুধু অশান্তির একমাত্র কারন ছিলো মাইকটা তারপরও মোটামুটি ভদ্র পরিবেশ। হঠাত দেখলাম আরেক গ্রুপ আসলো এদের ব্যানারে লিখা "বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ" নাম দেইখা তো আমি টাস্কিত তারপর টাস্কি ভাঙ্গতেও বেশিক্ষন লাগ্লো না কারন উনারা আশা মাত্রই পুলিশের সামনে অপরপক্ষ কে লক্ষ করে তুমুলভাবে পালটা বক্তৃতা দেয়া শুরু করলেন আমাদের অবস্থা তো তখন শোচনীয় !! তারপর "মরারে মারস ক্যান?? মরায় লড়ে চড়ে ক্যান?? প্রবাদ বানীর সম্পূর্ণ প্রয়োগ দেখানের জন্য একই জায়গায় বিএনপির আরেক গ্রুপ আসে মানব বন্ধন করতে!!!! আমরা জনগন সম্পূর্ণ মরি না শুধু নড়া চড়া করি!!!

ঘটনা-২ ঃ অনেকেই হয়তো পত্রিকায় গতকালের হরতালে মতিঝিলের পীরজংগি মাজার এলাকায় বাসে আগুন দেয়ার সচিত্র সংবাদটা পড়ে থাকবেন দেশের স্বনামধন্য দুটি পত্রিকায় এই ঘটনাটি সচিত্র এসেছে। এটি একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা কারণ ঢাকা শহরের সবচেয়ে নামকরা তিনটা স্কুল(মতিঝিল সরকারি বালক, মতিঝিল আইডিয়াল, মতিঝিল মডেল) এই জায়গায় অবস্থিত। আর এর খুব কাছেই শাহজাহানপুর থানা তাই এই জায়গায় সবসময় ১০-১৫ জন পুলিশ থাকে। এইবার আসল কথায় আসি, দুর্ভাগ্যবশত ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেটা আমার বাসার খুব কাছেই আমরা মাজারের সামনেই দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাত কয়েকজন পুলিশ এসে আমাদেরকে লক্ষ করে বলতে লাগলো বাবারা চইলা যাও কালকে হরতাল সমস্যা হইতে পারে, আর দোকানদারকে বললো এইখানে যাতে কেউ কোন গাড়ি না রাখে। আমরা গত দুই ঘন্টা ধরে আড্ডা দিচ্ছিলাম তখন কিছু বলে নাই এখন হঠাত আইসা এই কথাগুলো বলায় আমাদের কাছে একটু খটকা লাগলো তারপর আবার যথারিতি আড্ডায় ডুইবা গেলাম কথা হইতেছিলো বিশ্ব বাণিজ্য নিয়া বাংলাদেশের কথা মাথায়ই নাই!!! তার কিছুক্ষণ পর দুইটা স্বনামধন্য পত্রিকার সাংবাদিকের গাড়ি আসলো আইসা তারা ক্যামেরা টেমেরা ঠিকঠাক কইরা আমাদের সাথেই চা খাইতে বসলো। তাদের চা খাওয়া শেষ হইতে না হইতেই চিৎকার আগুন আগুন!! সাংবাদিক দুইজন দোউড়াইয়া গেলো না না পানির জন্য না ছবির জন্য তাদের কাছে খবরের মূল্য জীবনের চেয়ে বেশী!!! আর আমরা তো হতভম্ভ হইয়া বইসা ছিলাম তারপর দোউড়াইয়া গেলাম পানি আনতে। তারপর চিন্তা কইরা দেখলাম আমরা কি একটা একটা সাজানো নাটক দেখলাম??? আল্লাহ্‌ই ভালো জানে!! রাতে ফোন আসলো ওই এলাকার কিছু বন্ধুকে তাদের বাসার সামনে থেকে পুলিশ থানায় নিয়া গেছে। যারা রাজনৈতিক পরিচয় দিতে পারছে তারা মাফ পাইছে বাকিরা ৩০০০-৪০০০ টাকা দিয়া বাসায় আসছে!!

বিঃ দ্রঃ এই লিখা দেয়ার পর আমি নিরাপদ কিনা সেটা নিশ্চিত না!! যদি ধইরা নিয়াই যায়, আমি একটা ভালা পোলা, কেউ কি এই সাক্ষিটা দিতে পারবেন???

পুনশ্চঃ আমরা আমজনতা নাটক দেখতে পছন্দ করি তাই আমাদেরকে বিভিন্ন ধরনের নাটক দেখানো হইতেছে। বাঙ্গালীদের একটা খুব ভালো গুণ হইলো পৃথিবীর যেকোনো বিষয় নিয়া তারা নিখুঁতভাবে সমান দুই ভাগে ভাগ হইয়া এক পক্ষ আরেক পক্ষরে গালি দিতে থাকে, আর যদি তাদের দুই পক্ষের ভুল নিয়া কেউ কিছু বলে তাইলে তো কাম সারছে!! এইবার সাপ আর বেজি এক পক্ষ হইয়া বেচারা ইন্দুররে দোউড়ানো শুরু করে, তারপর ইন্দুর মারা শেষ হইলে আবার যেই লাউ সেই কদু!!! ফেসবুকে অনেকে আমারে ছাগু কইয়া গাইল দেয় আবার অনেকে কয় আপনে মানুষ না আওয়ামীলীগ?? ভাইরে আমি একজন খাটি আমজনতা, ছিল্লা কাইট্টা লবন দিয়া খাওয়ার মত আম জনতা, মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাওয়ার মত জনতা, আমি দেশরে ভালোবাসি এইটাই আমার অপরাধ আপনারা কাঁঠাল খান আর আম খান আমার আপত্তি নাই আমার কথা হইলো খাওয়ার পরে আমের আঁটি আর কাঁঠালের বিচিটা মাটিতে পুইতা দিয়েন তাইলে আমার দেশ আরো দুইটা গাছ পাইবো, আমার দেশের মানুষ আরো কিছুটা অক্সিজেন পাইবো। আর আপনারা খাওয়াদাওয়া শেষ কইরা মাথা ঠান্ডা হইলে দেশটার কথা একটু ভাইবেন। আর নাইলে আবার আমারে গালি দিয়েন!!!!


বিঃ বিঃ দ্রঃ লেখাটা শেষ পর্যন্ত ধৈর্য ধইরা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ!! লিখাটির মুল লিঙ্ক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×