সামাজিক বিবর্তনের সামপ্রতিক প্রবণতা: আমাদের ভূমিকা
আবর্তন ক্রিয়েটিভ সেল।।
সামাজিক পরিবর্তনে বিজ্ঞানও প্রযুক্তির প্রভাব ও তার প্রবণতা:
যদি বলা হয় বর্তমান সময়ে সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ কি তাহলে সবচেয়ে বেশি সংখ্যক উত্তর আসবে যে, বিজ্ঞানও প্রযুক্তির উন্নয়ন। প্রযুক্তিগত উন্নয়ন সামাজিক কাঠামোতে ব্যাপক প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের পরিবর্তিত সামাজিক প্রেক্ষাপটে দেখলে দেখা যায় মানুষ আজ পূর্বের তুলনায় অনেক বেশি যান্ত্রিক ও গতিশীল, ফলে তার আচার আচরণ চাল-চলন, পোশাক-আষাকেও ব্যাপক পরিবর্তনের ছোয়া লেগেছে। ভোগ বিলাসিতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে অধিক সংখ্যক মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে সংকটাপন্ন জীবন যাপন করছে, ধনী দরিদ্রের বৈষম্য আজ আকাশ চুম্বি। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি বিশেষ করে মোবাইল কালচার আজ একদিকে মানুষের কাজের মধ্যে গতিশীলতা ও কম সময়ে অধিক কাজ করার সুযোগ এনে দিয়েছে অন্যদিকে তরুণ ও যুব সমাজকে করেছে বিপদগামী। বিশেষ করে উঠতি বয়সী স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মোবাইলের সর্বাধিক অপব্যবহারের মাধ্যমে সামাজিক অস্থিরতা, পারিবারিক কলহ সৃষ্টি করছে, পড়া-লেখার প্রতি মনোযোগী না হয়ে অনৈতিক কাজের দিকে ধাবিত হচ্ছে। বিজ্ঞানও প্রযুক্তি বর্তমান সময়ে এদিকে কৃষিসহ সার্বিক উৎপাদনে অভূতপূর্ব অবদান রাখছে অন্যদিকে ডিস, ইন্টারনেটের পাশাপাশি গ্রাম পর্যায় পর্যন্ত সি. ডি., ভি. সি. ডি, ভি. সি. আর. এর জমজমাট সরবরাহ/ব্যবসা সামাজিক ঐতিহ্য ও মূল্যবোধের উপর .চপেটাঘাত হিসেবে আবির্ভত হয়েছে। বিশেষ করে ভারতীয় চ্যানেল ও সিনেমা নাটক ও সিরিয়ালের প্রভাবে গ্রাম সমাজ পর্যন্ত প্রভাবিত। এসব কিছুই হয়েছে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির বদৌলতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



