somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধুই নতুন (অথবা স্বল্প লিখিয়ে) ব্লগারদের সাক্ষাতকার

৩০ শে আগস্ট, ২০০৬ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ব্লগিং প্লাটফর্মে প্রতিদিন নতুন ব্লগাররা আসছেন। ভালো ব্যাপার। আমরা সবাই আপনাদের কথা শুনতে চাই। এই পোস্টটা মূলত আপনাদের সাক্ষাৎকার, অথবা মতামত প্রদানও বলতে পারেন। আপনাদের প্রথম সুযোগ সামহোয়্যারে নিজেদের সম্পর্কে বলার জন্য।

নতুন ব্লগারের সংজ্ঞা কি হবে? কোন বাঁধা ধরা বিষয় না। নিজেকে নতুন মনে করলেই হলো, আপনি আমন্ত্রিত এখানে নিজের কথা বলার জন্য।

লেখালিখি, মতের আদান প্রদান, তর্ক বিতর্ক সব কিছুতে লেখাটাই মুখ্য। তারপরেও আমরা মেশিন না, মানুষ। তাই লেখার পেছনের মানুষটার প্রতি কৌতুহল সবারই থাকে। পাসের্ানালাইজেশনের এই যুগে, লেখার পেছনের পার্সনটাকে জানতে পারলে মন্দ হয় না। তবে এই জানার প্রচেষ্টা বা কৌতুহলেও বটম লাইন অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা। এই সীমানাটা অতিক্রম করাটা কাম্য নয়।

মূলত: যে কয়টা বিষয়ে প্রাথমিকভাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেগুলো হলো:

1. কবে থেকে?
কবে থেকে সামহোয়্যারে লিখছেন?

2. জানলেন ক্যামনে?
অথবা এই ওয়েবসাইটের কথা কিভাবে শুনেছেন? বন্ধু বান্ধব, এখানে পরিচিত লেখক, নাকি পত্র পত্রিকা?

3. নতুন এসে কি মনে হচ্ছে?
মন্দ নয়? পুরা ফালতু? হেভভি? টাইম লস? খুব জোস?

4. লিখতে চাই, কিন্তু ...
নতুন আইডি খুলেছেন। লিখতেও চান। কিন্তু কিছু কারনে আর লেখা হচ্ছে না। কারনগুলো কি এরকম -
. আমি বাংলা টাইপ করতে জানি না।
. আমি ভাবি কি হবে লিখে?
. লেখার সময় হয়ে উঠছে না, পড়তেই সুখ।

5. এখানে লেখালেখি, অন্যের লেখা পড়তে অথবা তার বাইরে; আপনার আগ্রহ সম্পর্কে জানাবেন।

6. আপনার নিজের সম্পর্কে
কি করছেন? পড়ছেন নাকি চাকুরী? ফুল টাইম গৃহিনী অথবা ফুল টাইম বেকার? দেশে না বিদেশে?

এবং আরো যা বলতে চাইছিলেন ....

আর নতুনরা মন খুলে লিখুন।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৩৩
৩৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×