somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘ পাহাড়ের কোলে । দার্জিলিং

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আগে দেশ পত্রিকায় (নাকি সানন্দায়?) শেষ পাতায় একটা সাক্ষাৎকার ছাপা হতো। যেখানে একটা বাঁধা প্রশ্ন থাকতো প্রতি পর্বেই। পাহাড় ভালো লাগে, নাকি সমুদ্র?

আমার নিজের ক্ষেত্রে উত্তরটা ভেবে প্রথমে মনে হয় যেখানে দুটোই থাকে সেইরকম জায়গা সবচে ভালো লাগে। যেমনটা পেয়েছিলাম মালয়শিয়ায়। তবে একটা পছন্দ করতে হলে হয়তো করবো পাহাড়।

পাহাড়ের প্রতি দূর্বলতা আবার টের পেলাম দার্জিলিংয়ে এসে। খুব অল্প সময়ে কোলকাতা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে দার্জিলিংয়ে সব মিলিয়ে থাকলাম মাত্র দেড়দিন আর এক রাত। তাতেই কি মায়া পড়ে গ্যালো! ধ্যাত্তুরি এই ফিরে যাওয়া।

এখন লিখছি সিলিগুড়ি থেকে। ছোট্ট শহর। মানুষ জনের মুখের ভাষা অনেকটা পূর্ব বাঙ্গলার মতো কানে বাজলো। গেছি, খাইছি শুনলাম চায়ের দোকানে। দার্জিলিংয়ে এখনো অনেক শীত। সর্বনিম্ন ছিলো মাত্র 3 ডিগ্রি। প্রচন্ড কুয়াশায় কাঞ্চনজংঘা নিজেকে রহস্যে মুড়েই রাখলো, দেখা দেয় নি। আফসোস নেই। অনেকগুলো তিব্বতি বৌদ্ধ মন্দিরে ঘুড়ে বেড়ানোতো হলো। গেরুয়া পোষাকের বৌদ্ধ ভিক্ষুদের দর্শন হলো ঢের।

কলকাতায় ফিরে পাগলা চক্কর দেওয়া বাকি আছে। পাগলা চক্কর হলো একটা কোলকেতিয়া টার্ম, নতুন শেখা অনেকগুলোর মধ্যে একটা। এর মানে হলো উদ্দেশ্যবিহীন টো টো করে ঘুরে বেড়ানো। শুনেছি দক্ষিন ও উত্তর কোলকাতার ফ্লেভারের মধ্যে তফাৎ আছে। পাগলা চক্করে সেটা বোঝার চেষ্টা থাকবে।

বাকি আছে শেষদিনে বইমেলা ধরে কিছু বই কেনা। বাকি আছে কলেজ স্ট্রিটের পৃথিবী বিখ্যাত বইয়ের পাড়ায় ঢু মাড়া। আর কিছু মানুষজনের সাথে দেখা সাক্ষাৎটাও টুডু লিস্ট দখল করে আছে। । সিলিগুড়ি, ভারত।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৬
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×