somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

......জামাতী চালচক্র......

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই জামায়াত নেতার সাথে দীর্ঘ সময় আলাপ হইলো। কথাবার্তা ভাবগতিতে যা বুঝলাম এবং আগেও যা একটু আধটু ধারণা করছিলাম তা হইলো, জামায়াতের ভেতরে আপাতত দুইটা অংশ ক্রিয়াশীল। একটা অংশ প্রবলভাবে চাইতেছে গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে, অন্য পক্ষটা চাইতেছে ৪০ বছরের কলংকের দাগ,হাতে লাইগা থাকা রক্ত এই দফায় ধুইয়া মুইছা ফেইলা এক্কেরে হজ্জ টজ্জ কইরা আইসা সাদাখাতা নিয়া রাজনীতিতে নামতে। আমার বক্তব্য দ্বিতীয় অংশেরে নিয়া।

৭১ এ জামায়াত যা করছিল, তা যেমন ছিল গোলাম আজম, নিজামী, সাইদীদের অপরাধ, আবার এইটাও সত্য যে, ৭১ এ তাদের যুদ্ধাপরাধ একটা দলবদ্ধ গোষ্টীবদ্ধ অপরাধও ছিল, যা করছিল কিছু বিশেষ রাজনৈতিক দল। লক্ষ্যনীয় বিষয় হইলো, জামাতের যুদ্ধাপরাধ কিন্তু কোন ব্যাক্তিগত সিদ্ধান্ত ছিল না, দলগতভাবেই তারা গনহত্যা গনধর্ষন লুন্ঠন করছে। তাইলে কথা হইলো, ব্যাক্তিবিশেষের বিচার হইতে হবে, গোষ্ঠীটার/দলটার বিচার কেন হবে না?

গত ৪০ বছরে লাত্থি গুতা খাইতে খাইতে জামায়াত বাঙলাদেশে রাজনীতি করছে। এইবার ঐ দ্বিতীয় অংশটা মোটামটি স্বপ্ন দেখা শুরু করছে, তাড়াতাড়ি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ হইয়া গেলে ফাঁসি হওয়া কুলাঙ্গারগুলারে শহীদ বানাইয়া কপাল থাপরাইয়া ধর্মপ্রান মানুষগুলার সহানুভুতি সৃষ্টি কইরা তাদের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ কইরা একধরণের রাজনৈতিক ফায়দা নেবার।

তাই শুধু গোলাম আজম নিজামী সাইদী মুজাহিদীর বিচারে এত আমোদের কিছু নাই, যারা এইটারে বিজয় বইলা ভাবতেছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে কয়েক বছরেই। তাদের তৈরি কইরা যাওয়া প্রজন্ম এখন নেতৃত্ত্ব দিতে সক্ষম, এবং একই সাথে তাদের হাতে যুদ্ধাপরাধের রক্তের দাগ না থাকায় তারা আগের লিডারদের চেয়ে অনেক শক্তিশালী হবে সেটা বলাই বাহুল্য।

এত লাত্থি গুতা খাওয়ার পরেও, জনগনের তীব্র ধিক্কার সহ্য কইরাও জামাতের ঐ সকল লিডার গাড়িতে পতাকা লাগায়া ঘুরতে পারছে, দেশের ব্যাবসা বানিজ্যের বিশাল অংশ নিয়ন্ত্রনে নিতে পারছে, তাইলে এইবার চিন্তা করেন, নতুন প্রজন্মের জামাত কতখানি কি করতে পারবে? তাদের হাতে কিন্তু রক্তের দাগ নাই। তখন আর তাদের রাজাকার বইলা গাইল দেয়া যাবে না, তারা কইবো, যারা রাজাকার আছিল সবার বিচার হইয়া গেছে। এখন আমরা সকলে ফেরেশতা হয়া গেছি। এবং ইসলামের নামে তারা আরো ব্যাবসা করতে পারবে নিশ্চিতভাবেই।

আওয়ামী ধর্মনিরপেক্ষতা আমরা দেখছি, তাদের প্রতি বিন্দুমাত্র আস্থা রাখার কোন উপায় তারা রাখে নাই। কিন্তু তারা কি জামাতের বিচার করতে পারবে? জামাতের বিচার করতে না পারলে কাল নতুন নতুন গোলাম আজমদের সৃষ্টি হইলে তাদের কিভাবে সামাল দেয়া হবে?

তাই আমি আমার পক্ষে থেইকা দাবী জানাই, গোলাম আজম, নিজামী, সাইদী, মুজাহিদীদের বিরুদ্ধে বস্তুনিষ্ট প্রমাণ সমুহ একত্র কইরা তা ব্যাপক প্রচারের মাধ্যমে আগে জামাত তথা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হোক, এরপরে হেগোরে ফাঁসিতে ঝুলাইলেই হবে।

বিঃদ্রঃ জামাত লিডারের সাথে আলাপ সালাপ করি দেইখা যারা আমারে ছাগবান্ধব বলার ধান্ধায় আছে, তারা মানে মানে রাস্তা মাপেন। আজাইরা বুদ্ধিহীন তর্কের সময় নাই

সূত্র:::::ফেবু গুতাইয়া পাওয়া.
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×