ব্লগ সম্পর্কে আমার ধারনা অতি সামান্যই । এটাই আমার প্রথম পোস্ট । তাই সীমাবদ্ধ ধারণা নিয়েই লেখা শুরু করছি ।
শুরুতেই নোবেলবিজয়ী_টিপু র আত্মার মাগফেরাত কামনা করি । আজকে facebook এ তার মৃত্যুর সংবাদ দেখেই আমি এই ব্লগে আসলাম । টিপু তোমাকে শত সালাম জানাই তোমার সহ্য ক্ষমতার জন্য । কিছুক্ষণ আগে যে তুমি ছিলে আমার কাছে অজানা একজন , সেই তুমিই আমার কাছে হয়ে গেলে এক উদাহরণ ।
এই ব্লগে আস্তে গিয়েই প্রথমে বাঁধার মুখে পড়লাম । আমার কাঙ্খিত আইডি হবার কথা ছিলো “না বলা আমি” । কিন্তু ভুল ইয়াহু আইডি দেবার ফলে আমার কাঙ্ক্ষিত নাম পেলাম না। নতুন ইয়াহু আইডি খুলে আবার নিবন্ধন করলাম , এবার বিপত্তি বাঁধলো আমার মোবাইল নাম্বার । তাই আমার বিকল্প নাম্বার দিতে হলো । তবুও আমি সামু এর এই বিষয়টাকে স্বাগত জানাই কেননা এতে করে অবাঞ্ছিত ব্যবহারকারীর সংখ্যা কমবে ।
আমি বলতে চাই মন খুলে । হৃদয়ের সব কথা , সব ক্ষোভ । কিন্তু জানিনা কি বলতে পারবো আর কি বলতে পারবোনা । কতোটুকু স্বাধীনতা আছে আমার । আর স্বাধীনতা থাকলেও কতোটুকুই বা বলতে পারবো । দীর্ঘদিন নিজের মনের কথাকে লুকিয়ে রাখতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি । মাথা উচু করে দাড়াতে ভুলে গেছি । তবুও বলা শুরু করতে চাই । মাথা উচুঁ করে দাঁড়াতে চাই ।
হয়তো আমার শিরোনামের সাথে বিষয়ের কোনো মিল নেই । তবুও আমিতো কিছু বলতে পেরেছি । হয়তো এখান থেকেই আমার নতুন শুরু ।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




