somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদালত অবমাননা , সরকার এবং জি.পি.এ. বৈষম্য ।

২৬ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই লেখাটা শুরুর আগে কি নিয়ে লিখবো তা ভাবছিলাম । এমন নয় যে লেখার মতো কোনো বিষয় নেই । লেখার মতো অনেক কথাই আছে, অনেক কিছুই বলার আছে । তবে শুরুটা কি দিয়ে করবো?
ব্লগের নিয়মানুসারে আমাকে ৭ দিন পর্যবেক্ষণ করা হবে । এই সময়টা হয়তো আমার কার্যক্রম দেখার জন্য । আমি প্রকৃতপক্ষে এই ব্লগ আমার সীমার কথা জানিনা । তবে অন্য সকল ব্লগারদের কাছে সাহায্য চাইছি যদি আমার কোনো লেখা ব্লগের নিয়ম ভঙ্গ করে সেটা আমাকে জানাবেন।
হ্যাঁ , মূল বিষয়ে আসি । দেশের সমস্যা মানে আমাদের সমস্যা । তাই প্রথম লেখাটা নিজেকেই নিয়ে শুরু করতে চাই ।
আমি ২০০১ এ মাধ্যমিক ও ২০০৩ তে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হই । আমরা G.P.A ফলাফল পদ্ধতির প্রথম ব্যাচ । আমার ফলাফল মোটামোটি সন্তোষজনক । ফলাফল পদ্ধতি সম্পর্কে আমাদের অনেকেরই ধারনা ছিলনা । ফলে আমরা এম্নিতেই পিছিয়ে পড়েছিলাম । আমাদের সময় সারা বাংলাদেশে জি. পি. এ. ৫ এর সংখ্যা ছিলো ৭৩ । জি. পি. এ. ৪ এর উপরে সাড়ে আট হাজারের কিছু বেশী ।
এই বিষয়টা এতোদিন পরে লিখার কারণ হলো আমার এক বন্ধু । কলেজ জীবন শেষ করার দীর্ঘ ৮ বছর পর Facebook এ তার সাথে দেখা । কুশল বিনিময়ের পর তার সম্পর্কে জিজ্ঞেস করলাম ।
কি করিস এখন ?
দীর্ঘক্ষণ চুপ থেকে সে বললো , কিছু করি না ।
তবে তাঁর এই না বলার ধরনটা যতোটা না হতাশের ছিলো । তাঁর চেয়েও ছিলো বিষাদের । পরে তাঁর মুখ থেকে যা শুনলাম , তার সারমর্ম এই ,
৩.৪০ (H.S.C) নিয়ে পাশ করে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় । এবং সম্মান ও স্নাতকোত্তর এ সেরা ১৫ তে থেকে প্রথম শ্রেণি অর্জন করে । তার এই অর্জনের পিছনে নিজের চেষ্টার সাথে অনুপ্রেরণা ছিলো ২০০৮ /২০০৯ সালে মাননীয় হাইকোর্টের একটি আদেশ ।
হাইকোর্টের রায় ছিল , যারা ২০০১ , ২০০২ , ২০০৩ তে মাধ্যমিক ও ২০০৩ তে উচ্চ মাধ্যমিক পাস করেছে তাঁদের কে জি.পি.এ. ৩.০০ এ First Division এর সমমর্যাদা দেয়া হবে । বিষয়টা অবশ্যই আশাজনক । কিন্তু বর্তমানে চিত্রপট পুরোপুরি ভিন্ন ।
সকল ভালো চাকুরিতে জি.পি.এ. – ৪.০০ বা তার উপরে প্রথম বিভাগ ধরা হয় । আর নিম্নমানের কোনো চাকুরিতে গেলে তাকে বলা হয় “আপনিতো এই পোস্ট এ থাকবেন না । ” এর কারন হলো তার সম্মান ও স্নাতকোত্তর এর ভাল ফলাফল । এখন সে যাবে কোথায়???
তবে আমার প্রশ্ন হলো এই যে , চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো যখন আদালত অবমাননা করে , তখন তা দেখার দায়ভার কি আদালতের নয় ?
সরকার কি এই বিষয়গুলো দেখছেনা?
নাকি বিরোধী দলকে ঠেকালেই দেশ ভালো থাকবে?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×