ঘুঙুর বেঁধে,
আমি বসে থাকি।
দেখি তাদের উদ্দাম নৃত্য পুকুরের পানিতে,
গাছের ঢলে পড়া পাতায়, ঘাসের নুয়ে পড়ায়।
আর শুনতে থাকি তাদের কোলাহল
টিনের চালে।
ভিজে চলি আমি,
ভিজে যায় আমার আত্মা,
আমার সমস্ত স্বত্ত্বা।
শুধু শুকনো থাকে আমার পাশে
নিথর হয়ে পড়ে থাকা কাঠের ক্রাচ।
আমি ভিজতে থাকি বৃষ্টির কোলাহলে
.
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


