পড়াশোনা জিনিসটাই মহা বিরক্তিকর।
তার উপ্রে কাল যে পরীক্ষাটা, সেটা আরো কচু গাছ মার্কা সাবজেক্টের।
পড়তে পড়তে নিজেরে আরো বেকুব বেকুব লাগতাসে।
মনে হইতাসে, আমার খুলিতে যাও বা মগজ ছিলো, আজ তারও শ্রাদ্ধ হলো বুঝি।
এমন সময় আমি আর শারিকা বসে বসে ভাবছিলাম - জীবনে কি কি ভুল করেছিলাম বলে আজ এমন শাস্তি পেতে হচ্ছে
আর তখনই আমি আমার জীবনের সবচে যুগান্তকারী আবিষ্কারটা করে বসলাম।
আমরা পড়াশোনা করি কারণ -
যাতে করে আমরা আরো পচা-ঘেঁচু জিনিস নিয়ে আরো পরাশোনা করতে পারি।
তাই কি??
ভেবে দেখা গেলো তাই -
যারা ভালো করতো স্কুলে - পড়লো ভালো কলেজে - ফলাফল আরো পড়ার চাপ।
যারা ভালো করলো কলেজে - ভার্সিটিতে ভর্তি হলো ভালো সাবজেক্টে - ফলাফল আরি জটিল জিনিস নিয়ে আরো গভীর পড়াশোনা।
আর যে বেচারারা ভার্সিটিতে ভালো করলো - থাক তাদের কথা আমরা না ভাবি। তারা যেন ইহ জীবনে যদি এই অত্যাচার থেকে মুক্তি পায়, আমরা শুধু সেই প্রার্থনাই করি।
সুতরাং, বেশি বেশি পড়াশোনা করে ভালো রেজাল্ট করা মানে- নিজের পায়ে নিজে কুড়াল মারা।
জীবনে সুখে থাকতে চাইলে, কম কম পড়াশোনা করে, মোটামুটি একটা রেজাল্ট করাই বুদ্ধিমানের কাজ
(কালকে পরীক্ষার একটা বড়সর অংশ হচ্ছে রিসার্চ - সংজ্ঞা, প্রকার, মেথড। এবং এই পুস্টের যাবতীয় দায়-দ্বায়িত্ব যে বেটা রিসার্চ আবিষ্কার করেছে তার
তয় পিলাচ দিলে কইলাম সেইটা আমার আর শারিকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


