আম্মারে গিয়ে আসকাইলাম, আছে?
আম্মা আমাকে দিল, বের করে, ফ্রীজ থেকে- ডীপ ফ্রীজ।
আমি টাশকিত হয়ে তাকায় আছি দেখে বললো- মিন্টটা ঠান্ডা হতে সময় বেশি নেয়, এখন ইন্সট্যান্ট ঠান্ডা হয়ে যাবে।
একদিন বয়সী বাবুর কাছ থেকে এর থেকে বেশী আর কীইবা আশা করা যায়?
সুতরাং, বাদ দেই আজকে আম্মুর কান্ড কারখানা- ছোট মানুষ এমন করবেই
গতকাল ৩ তারিখ আমার প্রজাপতি বাবুটার জন্মদিন ছিলো।
ঠিক তার আগেরদিনই পরীক্ষা থাকায় কোন কিছুই করা হয়নি। শুধু মাঝরাতে কেক কেটে কেক খাওয়া বাদে
সাধারণত সেদিনটার সব রান্না আমি করি প্রতিবছর- কিন্তু পরীক্ষার জন্য তাও করা হয়নি।
সময় নিয়ে খুব সুন্দর করে একটা ব্লগ লিখতামও হয়তো- হলো না।
গিফটের জন্য শপিং করা হয়নি, এবার মার্কেটে যাওয়াই হয়নি আমাদের। দু'দিন পরপরই পরীক্ষা থাকায় কিছুই করা হলো না।
শেষ হলে হয়তো আরও কিছু করবো।
কিন্তু আমার লক্ষী আম্মুটার এতে কিছু যায় আসে বলে মনে হলো না। পাত্তাই দিলো না কিছু। সে দিব্যি ভালো আছে। ঘুরে ফিরে বেড়াচ্ছে।
একটু পর পরও এসে নজরদারি করে যাচ্ছে পড়ছি নাকি ল্যাপিতে বসে খেলছি।
আম্মু গুলা মনে হয় আম্মুই হয়।
আমার প্রজাপতি বাবুটাও আম্মুই। সবকিছুর পরেও আম্মু।
আম্মুর কেক
নাহ, বাবুটারে নিয়ে আর পারা গেলো না। একটা সেমি সিরিয়াস ব্লগ লিখতে গেলাম, খোঁচায় গেলো পড়ার জন্য। সেদিন তার কিছু ছবি তুলেছিলাম, পাপ্পারাজ্জি করে, দেখলো।
অভিমানীর অভিযোগ- বুড়ি লাগতেসে, এইটা মোটেই আমি না। অন্য কোন বুড়ির ছবি।
আবার আরেকটা ছবি দেখে বলে- আম্মার মত লাগতেসে
তারপরে যাওয়ার সময় দেখি তিড়িং বিড়িং করে পা ফেলে যাচ্ছে, ঘাস ফড়িঙের মত লাফায় লাফায়।
কি ব্যাপার??
চোখে মুখে হাজার ওয়াটের বাতি জ্বালিয়ে বলে,
পঞ্চান্ন বছর শেষ, এখন ছাপ্পান্ন বছরে পা দিচ্ছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


