somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরির ইন্টারভিউয়ের টিপস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌখিক পরীক্ষা বা চাকরির সাক্ষাত্কারে খুব সাধারণ কিছু প্রশ্ন সবাইকেই করা হয়ে থাকে। এসব চিরাচরিত প্রশ্নগুলোর উত্তরের ধরনের উপরেও অনেকটাই নির্ভর করে আপনি চাকরিটি বাগাতে পারছেন কি না। তাই এসব উত্তরে সতর্ক হোন। সাধারণ এসব প্রশ্নের উত্তরের জন্যই কিছু টিপস দেওয়া হলো এই লেখায়।

চাকরি বদলাতে চান কেন?
'আমার আগের বস ভালো ছিল না। অফিসে কাজের পরিবেশও ছিল খারাপ। কাজ করার মতো ভালো পরিবেশ ছিল না ওখানে' এ ধরনের উত্তর খুব একটা সাহায্য করবে না আপনাকে। সব সময় ইতিবাচক উত্তর দিন, বিশেষ করে আপনার লক্ষ্যের কথাটা জানিয়ে দিন স্পষ্ট করে। এটা চাই না, সেটা চাই না বলা যাবে না। জানাতে হবে কেন নতুনটি চান। আপনি যে অবস্থানে রয়েছেন, তার চেয়ে ভালো প্রতিষ্ঠানে যেতে চাওয়ার আকাঙ্ক্ষার কথাটি জানিয়ে দিন। আর নিজের কর্মদক্ষতা ও চাকরিদাতা প্রতিষ্ঠানের উন্নতির জন্য নতুন চ্যালেঞ্জ নিতে চাওয়ার ইচ্ছের কথাও বলতে হবে তাদের।

কোন কোন ক্ষেত্রে আপনি বেশি শক্তিশালী?
এই প্রশ্নের উত্তর অনেকভাবেই হতে পারে। তবে মূল কথা হচ্ছে, উত্তর দিতে হবে ইতিবাচকভাবে। কেউ কিছু বললে শুনে যাওয়ার অভ্যাস আছে বা ভালো অভিনয় করতে পারি—এ ধরনের উত্তর দিলে হবে না। যে পদের চাকরির জন্য মৌখিক পরীক্ষা বা সাক্ষাত্কার দিতে এসেছেন, সেই কাজে সহায়ক হতে পারে, এ ধরনের কয়েকটি গুণাবলীর কথা বলতে পারলে ভালো হয়। যেকোনো বিষয়কে ভালোভাবে অনুধাবন করা, পরিস্থিতি সহজে বুঝতে পারা, দ্রুত কোনো বিষয় আয়ত্ত্ব করে নেওয়া এসব গুণাবলী হতে পারে আপনার এমন শক্তিশালী দিক যেগুলো চাকরিদাতাকে ইমপ্রেস করতে পারে। তবে খেয়াল রাখবেন এমন সব গুণাবলীর কথা তুলে ধরতে, যেগুলো আপনার প্রার্থীত চাকরিতে সফল হতে ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে অবশ্য খেয়াল রাখবেন, নিজের গুণাবলীর কথা বলতে গিয়ে আবার খুব বেশি নিজের প্রশংসা করা যাবে না এবং নিজের গুণের জন্য অহংকার প্রকাশ করা যাবে না কোনোভাবেই।

আপনার দুর্বল দিক কোনটি?
কোনো মানুষই পরিপূর্ণ নয়। প্রতিটি মানুষেরই কিছু দুর্বল দিক থাকতে পারে। তাই এই প্রশ্নে ঘাবড়ানোর কিছু নেই। বরং নিজের দুর্বল দিকগুলোকে সঠিকভাবে তুলে ধরা এবং সেগুলো কাটিয়ে উঠতে নিজের প্রচেষ্টার কথাটি জানানোর চেষ্টা করবেন। এমন কোনো দুর্বলতার কথা জানাবেন না, যে দুর্বলতা কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসে না। সময়ানুবর্তিতার অভাব, দলগত কাজে অনীহা, ডেডলাইন ভুলে যাওয়া, অলসতা প্রভৃতি নিজের মধ্যে থাকলেও তুলে ধরবেন না। বরং ছোটখাট কোনো দুর্বল দিক তুলে ধরুন এবং এটি দূর করতে যে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সে বিষয়টিও জানিয়ে দিন। তাহলে দুর্বল দিকটি আর দুর্বলতা হয়ে থাকবে না আপনার জন্য।

এ ধরনের ক্যারিয়ার বিষয়ক আরও অসংখ্য পোস্ট দেখতে এখানে ক্লিক করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×