somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ ই মার্চের অবমাননা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি!!

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বৃক্ষ ঠিক তখনই নিজের অবস্থান কে দৃঢ় করতে পারেন যখন তার বীজ ভালো হয়।নিঃসন্দেহে আমাদের স্বাধীনতার সংগ্রামের প্রধান বীজ ছিল ৭ ই মার্চের ভাষণ। বাঙ্গালী জাতির বরপুত্র,জাতির জনক ও বাংলাদেশের একমাত্র রাজনৈতিক কবির সেই ১৯ মিনিটের কবিতায় আজও লুকিয়ে আছে আমাদের পরাধীনতার ২৪ বছরের যন্ত্রণা আর এই স্বাধীনতার ৪২ বছরের পূর্ণতা। আজকের এই মহান দিনে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে সেই রেসকোর্স ময়দানে সমবেত , ঠিক তখনই স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি নিজেদের স্বরূপে আবির্ভূত হয়ে নিজেদের কুরুচিপূর্ণ মানসিকতার প্রমান দিলেন। যারা কখনই চায় নি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হোক তাদের ডাকা অগণতান্ত্রিক হরতালেই জাতি আজ অবরুদ্ধ! বিস্ময়কর হলেও সত্য!

বি এন পি যারা নিজেদের প্রধান বিরোধী দল হিসেবে জাহির করেন এবং নিজেদের স্বাধীনতার একটি বিরাট অংশ বলে দাবি করেন - এই হরতাল তাদেরই সৃষ্ট।

এখন আমার কথা বলি। আমি বিশ্বাস করি যেই ব্যাক্তি ৭ই মার্চের ভাষণ কে স্বীকার করেন না , সে কখনই বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে ছিলেন না, এবং এখনও নাই। আমরা স্বাধীনতার ৪২ বছর পর এসেও সন্দিহান কে আমাদের স্বাধীনতার ঘোষক! ধরে নিলাম বি এন পি 'র কথাই ঠিক, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক - যদি তাই হয় তবে বি এন পি স্বাধীনতার সবচেয়ে বড় অংশ জুড়ে আছে- এখন যেই রাজনৈতিক দল স্বাধীনতার সবচেয়ে বড় অংশ জুড়ে আছে তারা কি করে স্বাধীনতার মূল মন্ত্র কে অস্বীকার করে সেই ৭ই মার্চ কে অবমাননা করে সেই মহান গৌরব উজ্জ্বল দিনে হরতাল ডাকে?

আচ্ছা জিয়াউর রহমানের ভাষণের একটি বিশেষ লাইন " অন দা বিহাফ অফ দা গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান , , , ,"- এই লাইন টি বি এন পি যখন ক্ষমতায় আসে তখন কেন উধাও হয়ে যায় কেউ কি আমাকে জানাবেন? বিষয় টা কি এমন যে বি এন পি শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা কে ভয় পান? তারা যদি স্বাধীনতার স্বপক্ষেই হতেন তাহলে এখন কেন স্বাধীনতা বিরোধী সেই শুয়োরের পালদের স্পষ্ট ভাবেই মদদ জুগিয়ে যাচ্ছেন? প্রশ্ন গুলো রয়েই গেল!

এখন স্পষ্ট কিছু কথা বলি- ৭ই মার্চ কোন ব্যাক্তি বিশেষের কিংবা কোন রাজনৈতিক দলের ব্যাক্তিগত সম্পদ না, সম্পদ নয় জাতির জনক স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবও। ৭ ই মার্চ আমাদের অস্তিত্বের মূল শিকড়। ৭ ই মার্চ আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। ৭ ই মার্চ সব বাঙ্গালীর। এই দিন কে যারা অস্বীকার করে , একে অবমাননার জন্য অগণতান্ত্রিক হরতালের আহবান করে তারা কিছুতেই স্বাধীনতার অংশীদার হতে পারে না। সময় এসেছে পরিবর্তনের, মুখোশ পরিহিত রাজাকারদের নোংরা চরিত্র তুলে ধরার , সময় এসেছে স্বাধীনতা কে অন্তরে ধারন করে অবরুদের বিষ দাঁত ভেঙ্গে দেয়ার।

৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×