somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু ভয় , ইসলাম ও আমার ইতিহাস।।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং , শুধু ভয়ে ভয়ে থাকি কখন মরে যাই! মৃত্যু চিন্তা আমার শিয়রে ঢুকে গেছে। :/
আমার পুনর্জন্মের একটি ছোট্ট অধ্যায় আজ কেন শেয়ার করতে ইচ্ছে করছে।

একটা সময়ে প্রবল ভাবে কোন একটা বিষয়ে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা গরম পানীয় যাকে সহজ বাংলায় বলে সুরার পাত্র'র উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম, সকাল - বিকাল দু বেলা চরস সেবন না করলে আমার জীবন টাই বৃথা মনে হত।ব্লু - লেভেল কিংবা ভদকা'র ছবি আপলোড করে নিজেকে স্মার্ট প্রমান করার চেষ্টা করতাম। প্রবল ভাবে আসক্ত হয়ে পড়েছিলাম হতাশার বেড়াজালে। সেই থেকে কি করে যেন বোধোদয় হোল, জীবনের শাশ্বত পথ খুঁজার চেষ্টা করলাম। নিজেকে নিজে বুঝালাম আসলে কারো জন্য কিংবা কোন কিছুর জন্য কোন কিছুই থেমে থাকে নাহ। ফিরে আসলাম , হুম আসলাম বলাই বাহুল্য। কি করে আসলাম তার সহজ এবং চিরন্তন ব্যাখ্যা আমার কাছে আছে।

কিছুটা নাটকীয় ভাবে বলি- আচ্ছা ভাবুন তো জীবনের সবচেয়ে বড় সত্য কি? কিসের ভয়ে আমরা সর্বদা তটস্থ হয়ে থাকি? উত্তর টা হোল মৃত্যু! মৃত্যুর স্বাদ আমাদের সকলেরই গ্রহন করতে হবে। এই যে আমি এতো কথা বলছি, এতো চিৎকার , চিল্লা চিল্লি দেশ প্রেম এতো মানবতা, এতো কবিতা - সব কিন্তু এক নিমিষেই হারিয়ে যেতে পারে। আমি হয়তো আজ রাতে ঘুমাব কিন্তু কাল সকালের সূর্য টা আর দেখবো নাহ। আমাদের কারোরই জীবনের কোন নিশ্চয়তা নেই। আজ মারা যাবো কাল আমার অবস্থান হবে মাটির মাঝে।

আমাদের জীবন টা ক্ষণিকের - তাই নিয়ে আমাদের পরিকল্পনার কোন শেষ নেই। আমরা প্রতিনিয়ত ছুটছি জীবনের দৌড়ে- কিন্তু , এই জীবনের পরবর্তী সময়ে সেই অনন্ত কাল নিয়ে কারো কোন চিন্তা নেই! কি হবে মৃত্যুর পর? আল্লাহ আমাদের কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন তা কি আমরা জানি? আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দিগি করার জন্য , ইসলাম নিয়ে ব্যাবসা কিংবা কটাক্ষ , কিংবা বিশ্লেষণ করার জন্য নাহ। আমরা মুসলমান ,এইটাই কি আমাদের সবচেয়ে বড় পরিচয় না? আল্লাহ'র নির্ধারিত ইমান আনা কি আমাদের নৈতিক কর্তব্য নাহ? আমরা কি কখনও এক মুহূর্তের জন্য ভাবি - কি হবে কবরের আজাব? নাহ, ভাবি নাহ! ভাবলে আমরা সকলেই ইমান আনতাম, বিশ্বাস করতাম নিজেকে, আল্লাহ'র প্রতি - প্রিয় নবীর প্রতি ভালবাসায় সিক্ত হতাম।

কি হবে এই সব হারামের টাকায় গৌরব করে, এই সব পানীয় খেয়ে নিজেকে স্মার্ট প্রমান করে? কিছুই হবে নাহ, মৃত্যুর পর এই গুলো আমাদের জন্য কাল হবে। আল্লাহ ক্ষমাশীল, আমরা যদি আল্লাহ'র কাছে আমাদের ভুলের জন্য ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। সময় থাকতে ভাইয়েরা আমার ইমানের পথে আসুন। আল্লাহ'র শাশ্বত পথে ব্রতী হন। জীবনের অন্তিম সত্য - মৃত্যু কে ভয় করুন।

"একদিন মাটির ভিতরে হবে ঘর -
ও মন আমার, , ,
কেন বাধ দালান ঘর?? "

আল্লাহ' আমাদের সকলের ইমান আনার তৌফীক দান করুন।

আমিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×