somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"রোহিঙ্গা ও এর আদ্যোপান্ত" (পর্ব-১)

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রচলিত আছে,সপ্তম শতাব্দির শুরুর দিকে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা কিছু মানুষের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ উচ্চারিত উক্তি-"আল্লাহর রহমে বেঁচে গেছি" এর 'রহম' শব্দটি থেকেই 'রোহিঙ্গা' শব্দটির উৎপত্তি !
১৭৮৪ সাল পর্যন্ত ২২ হাজার বর্গমাইলের রোহিঙ্গা স্বাধীন রাষ্ট্র ছিলো। বিপত্তিটা ঘটলো তখনই,রাজা 'বোদাওফায়া' যখন রাজ্য দখল করলেন। ক্ষমতা হাতে পেয়ে তিনি শুরু করলেন বৌদ্ধ ধর্মালম্বীদের আধিপত্যের প্রচলন।রোহিঙ্গাদের সুখের ঘরে দুঃখের আগুন জ্বলার কেবল তখন শুরু। পরবর্তিতে সেই আগুনে ঘি ঢালার মহান! দায়িত্ব হাতে নিলো এক সময়ে এ ভূখণ্ডের দখল নেয়া ব্রিটিশরা। তালিকা করলো মিয়ানমারের ১৩৯টি জাতিগোষ্ঠীর,যেখানে বেমালুম গায়েব ছিলো 'রোহিঙ্গা' নামটি! ভূল কিংবা ইচ্ছাকৃত,রোহিঙ্গাদের আজকের করুণ পরিণতির নেপথ্য সেই ঘটনাটিই যে অন্যতম,এবং যার জন্য দায়ী খোদ 'ব্রিটিশরা',তা বোঝার জন্য বোদ্ধা হবার খুব বেশি একটা প্রয়োজন নেই।
স্বাধীনতা অর্জনের পর রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব নিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে মিয়ানমার,যার শুরুটা হয় ১৯৪৮ সালে।১৯৬২ সালে 'জেনারেল নে উইন' ঘটিয়ে দেন এক সামরিক অভ্যুত্থান,দখল নেন রাষ্ট্র ক্ষমতার।বাতাস বইতে শুরু করে উল্টো দিকে! দুর্ভোগ্যের নতুন অধ্যায় শুরু হয় পদে পদে লাঞ্চনা,বঞ্চনা,অন্যায় আর নির্যাতনের স্বীকার হওয়া রোহিঙ্গাদের।নাগরিক অধিকার কেড়ে নিয়ে তাদের গায়ে দেয়া হয় বিদেশীর তকমা।কেড়ে নেয়া হয় ভোটাধিকারও।এমনকি ধর্ম চর্চায়ও নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ।বাধ্যতামূলক শ্রমে নিয়োগ,সম্পত্তি জবরদখল সহ হত্যা,লুন্ঠন,ধর্ষন তো ছিলো রীতিমত সাধারন ব্যাপার।
মিয়ানমারের 'রোহিং' অঞ্চলে বসবাসকৃত এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মূলত মুসলিম।মিয়ানমার ছাড়াও,কমপক্ষে ছয় থেকে সাত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এবং প্রায় সম সংখ্যক সৌদিআরবে বসবাস করে বলে একটি কথা প্রচলিত রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের করুণ অবস্থা সম্পর্কে কিছুটা হলেও আঁচ করা যায় তাদের অন্য আরেকটি পরিচয় 'কালা' নামটি শুনে।যার মাধ্যমে প্রকাশ পায় সীমাহীন ঘৃণা !

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×