somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবলের নিমিত্তে বেঁচে থাকা,নাকি বেঁচে থাকার নিমিত্তে ফুটবল!

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথার ঘাম অফিসের মেঝেতে ফেলে বাবা টাকা আয় করেন।সেই টাকা দিয়ে বাদামতলী থেকে চাল, কারওয়ানবাজার থেকে মাছ,কাপ্তানবাজার থেকে সবজি কিনে আনা হয়।তারপর সকাল থেকে রাত অবধি বিনাবেতনের সবচেয়ে কঠিন চাকুরীটা করেন মা।তৈরি হয় আপনার-আমার পেটপূজার প্রসাদ।আর সেসব প্রসাদ ভক্ষণ করেই আমি-আপনি বেঁচে আছি,বুকভরে শ্বাস নিচ্ছি,ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি।এটা শুধু বেঁচে থাকার দীর্ঘ পরিক্রমার সামন্য একটা উদাহারণ মাত্র।এমন অসংখ্য উদাহারণের সমন্বয়ে আমরা বেঁচে আছি,যার নেপথ্য কারিগর আমাদের পরিবার।
সুতরাং আমার-আপনার এই জীবনটা শুধু আমাদের একার না।এই জীবনের ভাগীদার,বাবা-মা সহ পরিবারের অন্যান্যরাও।এই জীবনের উপর আপনার যতোটুকু হক আছে,বেশি না হলেও 'কম নয়' পরিমান হক তাদেরও আছে।
জীবন অর্থমূল্যের ঊর্ধ্বে।পৃথিবীকে কিছু দেয়ার জন্য আমি-আপনি অক্ষম হলেও,আমাদের অনেক কিছু দেয়ার জন্য এই পৃথিবী সক্ষম।তার সেই সক্ষমতাটাই আমাদের জন্য সুযোগ।সর্বোপরি বেঁচে থাকতে হবে।জীবন যেহেতু তুচ্ছ নয়,এ জীবন শেষ করে দেয়ার জন্য তুচ্ছ কারণও যথেষ্ট নয়।
গতো কয়দিনে,'প্রিয় ফুটবল দলের ব্যর্থতায় আত্মহত্যা করলেন সমর্থক' এইধরণের একাধিক শিরোনাম আমি দেখেছি।যে ফুটবল খেলা দিনশেষে শুধুমাত্র বিনোদনের উৎস,আনন্দের স্বল্পমূল্য মাধ্যম,তার জন্য আপনার অমূল্য জীবন শেষ করে দেয়া নিছকই অর্থহীন।মনে রাখতে হবে,দূরপ্রাচ্যের যেসকল দলের খেলা দেখে আমরা আনন্দিত-আপ্লুত-আকৃষ্ট-উদ্বেলিত হচ্ছি,বাংলাদেশ নামক রাষ্ট্রটি সেসকল দেশের খেলোয়ারদের কাছে অনেকগুলো ভিনগ্রহের মতোই অপিরিচিত একটি গ্রহ।
অতএব,এতো মূল্যবান জীবনকে খেলা দেখে হেলায় শেষ করা যাবেনা।আপনার একটি জীবন মানে আরো অনেকগুলো জীবন। আপনার বাবা-মা,ভাই-বোন,স্ত্রী-পুত্রকন্যা।মনে রাখবেন,পছন্দের দলের পরাজয়ে আপনার অস্থায়ী অ-সুখ;অন্যদের স্থায়ী শোকের কারণ হলে,পৃথিবী নামক আদালতের বিচারিক কাঠগড়ায় আপনি চিরস্থায়ী আসামি হয়ে থাকবেন।আপনার জীবনের তুলনায় বিশ্বকাপ ফুটবল, পুচ্ছদেশের মাসব্যাপী জমা হওয়া লোমের মতোই তুচ্ছ।

©নাকিব।
২৫/৬/২০১৮।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×