somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইরে আমার বাবা নষ্ট ছিলেন না, উনি জীবন দিয়া তোমাগো লাইগা দেশটা স্বাধীন কইরা গেছেন

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুরমত মিয়া। একজন শোকাহত মানুষ। ৭১-এর মুক্তিযুদ্ধে তার বাবা পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে শহীদ হয়েছেন। এতদিন তিনি জানতেন যে, ৭১-এর পরপরই তার বাবার পাকি খুনিদের ছেড়ে দেয়া হয়েছে, আর তাদের সহযোগিরা পোষাক পাল্টেছে। ৭১-এ তারা হয়ত ধর্মের দোহায় দিয়ে তার বাবাকে খুন করেছিল, কিন্তু স্বাধীন দেশে খুন এখনও অব্যাহত আছে অন্য দোহাই দিয়ে, এবং এখন খুন-খারাবী নয়, এগুলোর বিচার চাওয়াটাই অপরাধ হয়ে দাঁড়িয়ছে। তাই বাবার খুনিদের বিচারের আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন।

কিন্ত হঠাৎ একদিন ইমরান নামে এক যুবক এসে তাকে বললো, শাহবাগে নাকি তার বাবার খুনিদের সনাক্ত করে তাদের ফাঁসির বন্দোবস্ত করা হয়ে গেছে। শুনে হুরমত মিয়া হুরমুর করে সেখানে গেলেন। কিন্তু গিয়েই দেখলেন সেখানটায় স্থাপিত একটি মঞ্চে শা. ক, মু. মা, আ. হু, সু. কা নামক কয়েকজন ব্যক্তি, যারা হুরমতের মতোই নিজেদের তার বাবার উত্তরাধিকার মনে করেন। যাই হোক হুরমত ভাবলেন, উত্তরাধিকার হয়েও যার তার বাবার জমাজমি দাবি করতেছেন না, তারা আর যাই হোন লোক হিসেবে খারাপ হবেন না। আর তাই তাদের দেখানো লোকগুলোকেই তার বাবার খুনি হিসেবে ধরে নিয়ে তাদের ফাঁসির ব্যাপারটি মুটামুটি চূড়ান্ত করে বাড়ি ফিরে এলেন। পাশাপাশি হুরমত ধরে নিলেন যাই হোক এতগুলো লোক যখন বলছে এরা আমার বাবার খুনি, সুতরাং বিষয়টা সত্য না হয়ে যায় না।

এবার তার মনে হলো বাবার খুনিদের ফাঁসিতো হলো, তো বাবা যেহেতু শ্রমিক ছিলেন তাই তার কয়েকজনজন সহকর্মীকে মিষ্টিমুখ করাবেন। যথারীতি তিনি আশুলিয়ার শ্রমিক সমাবেশে গেলেন এবং দেখলেন এই লোকগুলো সেখানেও আছেন। তাই তিনি যথারীতি তাদের মিষ্টি খাইয়ে আসলেন।

এরপর ভাবলেন বাবার স্মরণে একটা নাগরিক শোকসভা করা দরকার। আহ্বান জানালেন নাগরিকনেতৃবৃন্দকে, কোনও সমস্যা ছাড়াই ঐ লোকগুলোকে পেয়ে গেলেন, হয়ে গেল শোকসভা।

এবার তার মায়ের আবদার হলো কয়েকজন নারীকে নিয়ে একটু মাতম করবেন। এই লোকদের মধ্যে যেহেতু একজন নারীও আছেন, সেহেতু তার সুবাদে সে ব্যবস্থাও হয়ে গেল।

হঠাৎ আওয়াজ উঠলো শাহবাগীরা নাস্তিক। তো এই অভিযোগ থেকে বাঁচার জন্যে ইমরান নামের যুবকটির আলেম সমাজের সহায়তার প্রয়োজন হলো। উপরের লোকগুলো বললেন, আরে ভাই আমাদেরকে কি আলেম মনে হয় না? সুতরাং উনাদেরকে নিয়ে হলো ওলামা সমাবেশ, ফাওয়ের উপর তারা বাবার কুলখানিটাও করে দিলেন।

হুরমত দেখলেন এই লোকগুলো একাধারে তার বাবার উত্তরাধিকার, গনজাগরণের নেতা, শ্রমিক সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিক সমাজ, নারীসমাজ, আলেম ওলামা সবই। এবং তাদের একই কথা, কেষ্ট বেটাই চোর। কিন্তু যখন হুরমত দেখলেন ব্যানার আলাদা হলেও তাদের মুখ দিয়ে যেহেতু তার বাবার খুনিদের ফাঁসি ছাড়া আর কোনও কথা বেরুচ্ছে না, কেমন যেন খটকা লাগলো।

পরিশেষে বোমা ফাটলো। ঐ যুবক ইমরান বললো, নষ্টরাই নাকি মুক্তিযোদ্ধা। হুরমতের অন্তরাত্মা কেঁপে উঠলো। এই অপমান তার গায়ে সইলো না। কিন্তু সে কী করবে? ভাবলো- এদেরকে ডেকে বাবার পরিত্যাক্ত সহায় সম্পত্তি দিয়ে দেব। তবুও যেন তারা তার বাবার নামে এসব কথা না বলে।

কিন্তু অসহায় হুরমতের আর কতটুকুই বা সম্পদ আছে? তারচেয়ে খবর নিয়ে জানা গেল ঐসব উত্তরাধিকাররা প্রতিবছর যে পরিমান বৈদেশিক মুদ্রা হাসিল করেন, তার বাবার সম্পদ এর হাজার ভাগের একভাগও হবে না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×