সিএনএন একজন সাংবাদিক একজন ভিক্ষুক নিয়ে এক ফাঁদ পাতেন। তাতে ধরা পড়েন এমনি একজন ডাক্তার।
- অপারেশান কোথায় করাতে চাও, বাড়ীতে না হামপাতালে ?
প্রশ্ন করেন ডাক্তার।
- যেখানে আপনার খুশী।
উত্তর সিএনএন এর সাংবাদিকের সাজনো ভিক্ষুকের। একজন ক্যমেরাম্যান গোপনে ভিডিও ক্যমেরায় ধারণ করেন দুজনের আলোচনা। রাজধানী দিল্লীর পুর্বে গাজীয়াবাদ শহরে ঘটে ঘটনাটি।
একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কিছু ডাক্তারকে সন্দেহ করা হচ্ছে। তাদের মাঝে দুজন পলাতক। এর সাথে ভারতের ভিক্ষুকদের এক মাফিয়াচক্রের জোগসাজস রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ভিডিওটি টেলিভিশনে সমপ্রচার করা হলে বেশ সাড়া পড়ে যায়। ভারতের ডাক্তার সমিতির মুখপাত্র সন্জীব মলি্লক বলেন, ঘটনাটি যতি সত্য প্রমাণিত হয়, তবে তা হবে ভারতের চিকিৎসাক্ষেত্রের সবচে কলংকজনক অধ্যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




