47 বছর বয়েসী এই প্রফেসার ধারণা করেন যে, 2001 সালের 11 ই সেপ্টেম্বরের ঘটনা আমেরিকান সরকারের এক তথাকথিত 'ইনসাইডার জব'। এটা সরকারের পরিকল্পনা মাফিকই করা হয়েছে, যাতে এটা তথাকথিত সন্ত্রাসী দেশগুলোর বিরদ্ধে বড় ধরণের এক যুদ্ধ শুরু করার কারন হিসেবে দেখানো যেতে পারে। কেভিন ব্যরেটের মতে ভাইস প্রেসিডেন্ট ডিক চেইনি এই ষড়যন্ত্রের মুল হোতা।
কেভিন ব্যরেট তার বক্তব্যের প্রত্যক্ষ কোন প্রমান দিতে না পারলেও কিছু কিছু ঘটনা পাশাপাশি সাজিয়ে প্রমান দাড় করানোর চেষ্টা করেছেন । কোন এক সিআইএর এজেন্ট ঘটনার দুমাস আগে ওসামা বিন লাদেন এর সাথে দেখা করেন, একথা উল্লেখ করেন তিনি। তার মতে শধুমাত্র আগুনই টুইন টাওয়ার ধ্বংসের জন্যে যথেষ্ট ছিল না। জীবন যুদ্ধে পরাজিত একটি দল বাইরে থেকে এ আক্রমণকে পরিচালন করেছে বলে তিনি বিশ্বাস করেন। তাছাড়া তার মতে আক্রমণের মূল হোতা ওমর আতা কোন মুসলিম সন্ত্রাসী হতে পারে না। ওমর আতার শুয়রের মাংশ, মদ ও নারীতে আসক্তি ছিল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




