নতুন বোকাই একটি পোষ্ট পাঠিয়ে অনেক গালি শুনেছেন। আমার কাছে তা অশ্লীল মনে না হলেও তার লেখার শ্লীলতা, অশ্লীলতা নিয়ে মাথা ঘামাতে চাইনা। এর চেয়ে বেশী যেসব অশ্লীলতার মোলাকাত আমাদের প্রতিদিন করতে হচ্ছে, তার একটা লিষ্ট করতে চাইলাম। কয়েকটি পেলাম। তবে মনে হয় এখনো শুরুতেই রয়েছি।
1) খাবার টেবিলে নাক খোটা ও বল তৈরী করা।
2) ডান হাতে পশ্চাদদেশ চুলকোতে চুলকোতে বা'হাতে ঘুষ নেয়া।
3) স্থুলাঙ্গ স্বামী ও স্থুলাঙ্গীনি স্ত্রীর একসাথে শিশু ও বৃদ্ধদের চালানো রিকশায় চড়া।
4) লুঙ্গী হাটুর উপরে তুলে স্কুলগামী মেয়েদের দেখে শিশ দেয়া ও বাজে মন্তব্য করা।
5) পরমুহুর্তেই রাস্তার পাশে ড্রেনে মুত্রত্যাগ করা।
6) মসজিদে যাবার পথে ভিুকদের শুয়ারের বাচ্চা বলে গালি দেয়া।
7) ভুড়িতে মোলায়েম হাত বুলিয়ে শিশু কাজের মেয়েকে সারাদিন গালমন্দ করা।
8) স্ত্রীকে জুতোর ফিতে বেধে দেয়ার জন্যে হুকুম করা।
9) ভীড়ে মেয়েদের গায়ে হাত দেয়ার সুযোগ খোঁজা।
10) বাংলা সিনেমার নায়ক নায়িকাদের পোষাক পড়া সত্বেও কুৎসিত অঙ্গভঙ্গী ও ইশারা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


