somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড: ইউনুস, বিশ্ব শান্তি পুরস্কার ও পশ্চিমা বিশ্ব

১৩ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলে আনন্দই হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। বিদেশের পত্রিকার পাতায় আমাদের দেশ সম্পর্কে নেতিবাচক খবর দেখতেই অভ্যস্ত আমরা হতদরিদ্র হতভাগা বাংলাদেশী প্রবাসী। সাধারনত: লেখা হয়না কিছুই। কদাচিৎ যদিও হয়, সে খবর কোথায় বন্যা হলো, কোথায় কেউ মারা গেলো, বাস বা ট্রেন দুর্ঘটনায় বা কোথাও নারী নির্যাতন এসবের মাঝেই সীমাবদ্ধ থাকে। মাঝে মাঝে মনে হয়, পশ্চিমা দেশগুলো এসব খবর দিতে পারলেই সংবাদদাতা হিসেবে নিজেদেরকে স্বার্থক মনে করে। আজ একেবারেই অন্যরকম। বড় বড় পত্রিকার হেডিং এ বাংলাদেশের নাম ও ড: ইউনুসের ছবি। জার্মান চ্যন্সেলর এন্জেলা মর্কেল, গ্রেগর গিজি সহ বিরোধী দলের বড় বড় নেতা, এমনভাবে বিবৃতি দিয়েছেন, তাতে মনে হয় বাংলাদেশ ও বিশেষ করে ড: ইউনুস যেনো তাদের কতো পরিচিত, বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে তারা কতো বেশী অবহিত। একজন তো স্পিগেল পত্রিকায় বিরাট এক সাক্ষাতকার দিয়ে দিয়েছেন।

তবে সত্যিকারভাবে ঘেটে দেখলে দেখা যাবে তারা কিছুই জানেন না এ দেশ সম্পর্কে। এখন তারা রীতিমতো জানার দরকার অনুভব করছেন ও ভান করছেন। বড় বড় দেশের রথী মহারথীরা এখন বাধ্য হচ্ছেন এসবে, তা আমাদের জন্যে কম পাওয়া নয়। অন্ততপক্ষে তাদেরকে এমনি একটি অবস্থায় আসায় বাধ্য করার জন্যে ড: ইউনুস অবশ্যই তাঁর যথাযোগ্য সন্মান ও অভিনন্দন পেতে পারেন।

দারিদ্রতার অবসানের লক্ষে ও প্রকল্পে ড: ইউনুস ও তথা গ্রামীন ব্যাংক এর সাফল্য নিয়ে অনেক আলোচনা চালানো যেতে পারে। পুজিবাদী ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উত্তাল হওয়া যেতে পারে তর্কে বিতর্কে। তবে এখন সে সময় নয়। এখন সবকিছু ভুলে শুধুমাত্র আনন্দ ও গর্বেরই সময়। তবে নজর রাখতে হবে, সন্মানের এক বিরল মুকুট মাথায় নিয়ে ড: ইউনুস কি সামনে কতটুকু অবদান রাখেন আমাদের দেশের গরীব জনগনের কল্যানে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:৩৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত সখি পুম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৫


রঙের মধ্যে গুপ্ত ঘুম
জেগে ওঠে শয়তান সুম;
ভাল মন্দ যে খুলা রুম
চায় শুধু সুখের জুম-
এভাবেই আকাশ চুম;
গুপ্ত মাটির গিরগটি টুম
স্বপ্ন সাগর দেখায় ঘুম-
কি আছে জীবনে ডুম
ওদের কাছে গুপ্তই মুম
স্বর্গই পাবে রে... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×